দুঙ্গাকে বরখাস্ত করলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০১৬, ০০:৩৪আপডেট : ১৫ জুন ২০১৬, ০০:৪৩

কার্লোস দুঙ্গা ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লোস দুঙ্গাকে বরখাস্ত করলো দেশটির ফুটবল ফেডারেশন। মঙ্গলবার ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রধান কার্যালয়ে তলব করা হয় দুঙ্গা ও তার সহকারীদের। সেখানে দীর্ঘ আলোচনার পর তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তার সহকারীসহ পুরো কোচিং স্টাফকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের এক ঘোষণায় বলা হয়েছে, 'দুঙ্গাসহ পুরো কোচিং স্টাফকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' এ নিয়ে দ্বিতীয় দফায় ব্রাজিল কোচের পদ থেকে তাকে বরখাস্ত করা হলো। 

কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে ব্রাজিলের বিদায়ের পরপরই দুঙ্গাকে বরখাস্ত করা হলো। দুর্বল হাইতির বিপক্ষে ৭-১ গোলের জয় বাদে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র, পেরুর কাছে ০-১ গোলের হারে কোপা থেকে ছিটকে পড়ে ব্রাজিল। এরপর থেকেই কার্লোস দুঙ্গা বরখাস্ত হচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।

২০১৪ বিশ্বকাপের ব্যর্থতার জেরে লুইস ফেলিপ স্কলারিকে বিদায়ের পর দ্বিতীয় দফায় তাকে ব্রাজিল কোচ হিসেবে নিযুক্ত করা হয়। এর আগে ২০০৬ সালের আগস্ট মাসে কার্লোস আলবার্তো পাহেইরার স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। খেলোয়াড়ী জীবনে একজন পরিশ্রমী ডিফেন্সিভ মিডফিল্ডার এই দুঙ্গার নেতৃত্বেই ব্রাজিল ১৯৯৪ সালে দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপ শিরোপা জয় করেছিল।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম