গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে মেসির আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০১৬, ১০:১৩আপডেট : ১৫ জুন ২০১৬, ১০:১৬

বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠলো আর্জেন্টিনা। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ জিতে ৯ পয়েন্ট অর্জন করে নক আউট পর্ব নিশ্চিত করলো লিওনেল মেসির দল। আগামী ১৯ তারিখে কোয়ার্টার ফাইনালের ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে হিগুয়েইন-আগুয়েরো-লাভেজ্জিরা। দিনের অন্য ম্যাচে পানামাকে ৪-২ গোলে হারিয়েছে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ আটে পৌঁছেছে চিলি। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে মেসির আর্জেন্টিনা

সিয়াটলের সেঞ্চুরি লিংক ফিল্ড স্টেডিয়ামে শুরু থেকে মেসিকে ছাড়াই কেলতে নামে আর্জেন্টিনা। তাতে অবশ্য কোনও সমস্যা হয়নি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকা আর্জেন্টিনা ম্যাচের ১৩ মিনিটেই লামেলার গোলে এগিয়ে যায়। বক্সের ২৫ গজ দূর থেকে নেওয়া এক ফ্রি কিকে গোল করেন তিনি।

এর দুই মিনিট পর লাভাজ্জি গোল করে ব্যবধান দিগুণ করেন। মাতিয়াসের পাস থেকে হেডে গোলটি করেন লাভেজ্জি। আর ম্যাচের ৩২ মিনিটে ৩-০ গোলের লিড পায় মার্টিনোর শিষ্যরা। লাভেজ্জির পাস থেকে গোলটি করে ভিক্টর কুয়েস্তো। ৩-০ গেলের লিড নিয়ে বিরতিতে যান লাভেজ্জি-হিগুয়েইনরা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে মেসির আর্জেন্টিনা

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই হিগুয়েইনের বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। ৫৮ মিনিটে ফ্রি কিক নিয়েছিলেন মেসি। দৃষ্টিনন্দন বাঁকানো শটটি গোলপোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। পুরো ম্যাচ জুড়ে বলিভিয়ার রক্ষণে একের পর এক আক্রমণ চালিয়ে গেলে দ্বিতীয়ার্ধে গোলের দেখা পাননি মেসিরা।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী