সেমিফাইনালের দৌড়ে মেসিদের সামনে ভেনেজুয়েলা

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০১৬, ১৬:০৪আপডেট : ১৮ জুন ২০১৬, ১৬:০৬

আগামীকাল রবিবার ভোর ৫টায় কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ ভেনেজুয়েলাও হলেও তাদের হালকাভাবে নিচ্ছে না লিওনেল মেসির দল। যোগ্য দল হিসেবে রাফায়েল দুদামেলের দলটি কোয়ার্টার-ফাইনালের মঞ্চে উঠেছে বলে মনে করেন আর্জেন্টিনার অধিনায়ক। সেমিফাইনালের দৌড়ে মেসিদের সামনে ভেনেজুয়েলা

একইসঙ্গে অবশ্য প্রতিপক্ষকে হুমকি দিয়েও রাখলে এই বার্সা তারকা। তার মতে টুর্নামেন্টে সামনে আগানোর সঙ্গে সঙ্গে আরও বিধ্বংসী হয়ে উঠবে আর্জেন্টিনা। মেসি বলেন, 'টুর্নামেন্টের এই পর্যায়ে কোনও ভুল করার সুযোগ নেই, এ ব্যাপারে আমরা বেশ সতর্ক। আমরা জানি সামনে খুব কঠিন ম্যাচ। কেউ কেউ ভাবছে, ভেনেজুয়েলা সহজ প্রতিপক্ষ কিন্তু তারা তা নয়। আমরা কোনও কিছু নিশ্চিত ধরে নিচ্ছি না; আমরা জানি ঝুঁকিটা কোথায়।'

মেসি আরও বলেন, ' ভেনেজুয়েলা ভালো খেলেই কোয়ার্টার-ফাইনালে উঠেছে। তারা অবশ্যই ব্রাজিল, উরুগুয়ে এবং প্যারাগুয়ের চেয়ে ভালো নয় কিন্তু যোগ্য বলেই তারা কোয়ার্টার ফাইনালে।'

এরপরই প্রতিপক্ষকে হুমকি দিয়ে মেসি বলেন, 'আমরা যত সামনে এগুবো, তত ভালো করবো। সব ক্ষেত্রেই আমরা ভালো করছি। বেশ কিছু দিন ধরে আমরা এক সঙ্গে কাজ করছি শুরু থেকে এখন পর্যন্ত আমরা অনেক উন্নতি করেছি।'

এবারের আসরে আর্জেন্টিনা এখন পর্যন্ত সবচেয়ে সেরা দল হিসেবে খেলছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচের তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলিকে হারিয়ে গতবারের ফাইনালের প্রতিশোধ নিয়েছিলো। পরে পানামার বিপক্ষে ইনজুরি থেকে ফিরেই হ্যাটট্রিক করেন অধিনায়ক মেসি। আর বলিভিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পেলে কোপার গ্রুপ পর্বের ১০ গোলের রেকর্ড জন্ম দেয় আলবেসেলিস্তারা।

অন্যদিকে আসরে চমক দেখিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভেনেজুয়েলা। প্রথম ম্যাচে জ্যামাইকার বিপক্ষে কষ্টার্জিত জয় পেলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে হারিয়ে অঘটনের জন্ম দেয় দলটি। শেষ ম্যাচটি মেক্সিকোর বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও শেষ আটে ওঠাটা নিশ্চিত হয় ভেনেজুয়েলার।

কোপার সব আসর মিলিয়ে এর আগে দু’দল মোট ৫বার মুখোমুখি হয়েছিলো। তবে এ লড়াইগুলোতে শতভাগ সাফল্য আলবেসেলিস্তাদের। যেখানে নীল-সাদা জার্সিধারীরা ২৪ গোল দেওয়ার বিপরীতে হজম করেছে মাত্র ২টিতে। দু’দলের সর্বশেষ ১৯৯১ সালের সাক্ষাতে আর্জেন্টিনা ৩-০ গোলে জয় পেয়েছিল।

এদিকে ক্যালিফোর্নিয়ার লেভাইস স্টেডিয়ামে একই দিন কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমখি হবে মেক্সিকো ও চিলি। বাংলাদেশ সময় সকাল ৮টায় মাঠে নামবে দু’দল।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী