লুকাকুর জোড়া গোলে বেলজিয়ামের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০১৬, ২০:৪৯আপডেট : ১৮ জুন ২০১৬, ২০:৫৪

প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে হারার পর ইউরোতে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরেছে বেলজিয়াম। শনিবার সন্ধ্যায় লুকাকুর জোড়া গোলে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ফিফা ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ের ২ নম্বর দল বেলজিয়াম। লুকাকুর জোড়া গোলে বেলজিয়ামের দাপুটে জয়

শনিবার প্রথমার্ধে কোনও দলই বলার মতো গোলের সুযোগ তৈরি করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে যেন মরিয়া হয়ে মাঠে নামেন লুকাকু-হ্যাজার্ডরা। শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন এভারটনে খেলা রোমেল ল‌‌‌ুকাকু। ৪৮ মিনিটে কেভিন ডি ব্রুইনের পাস থেকে গোলটি করেন তিনি।

ম্যাচের ৬১ মিনিট বেলজিয়ামকে আবারও এগিয়ে দেন অ্যাকসেল উইটসেল। ম্যুনিয়েরের ক্রস থেকে অরক্ষিত থাকা উইটসেল হেডে গোলটি করেন।

৭২ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন লুকাকু। এডেন হ্যাজার্ডের দারুণ এক পাস থেকে গোলটি করেন তিনি। ম্যাচের বাকি সময় আর কোনও দল গোল করতে পারেননি। শেষ পর্যন্ত ৩-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম। লুকাকুর জোড়া গোলে বেলজিয়ামের দাপুটে জয়

টুর্নামেন্টের অন্যতম প্রতিভাবান দল হিসেবে ইউরোর আগ থেকে উচ্চারিত হচ্ছিল বেলজিয়ামের নাম। তবে মাঠের খেলার এদিনও তেমন একটা সমর্থকদের মন ভরাতে পারেনি তারা। প্রথম ম্যাচে ‘বুড়ো’ ইতালির অভিজ্ঞতার কাছে পাত্তাই পেল না এডেন হ্যাজার্ড-লালানাদের তারুণ্য। ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বেলজিয়ামকে। তবে দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলের জয় তুলে শেষ ষোলোর লড়াইয়ে টিকে থাকলো তারা।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান