মেসি-হিগুয়েনদের ভয় পাচ্ছে না যুক্তরাষ্ট্র!

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০১৬, ১৫:২৫আপডেট : ২০ জুন ২০১৬, ১৫:৩০

মেসি-হিগুয়েনদের ভয় পাচ্ছে না যুক্তরাষ্ট্র! কোপা আমেরিকার শতবর্ষী আসরের প্রথম সেমিফাইনালে বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। ফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল মেসিদের ভয় পাচ্ছে না স্বাগতিক যুক্তরাষ্ট্র।
একমাত্র আর্জেন্টিনাই গ্রুপ পর্বের তিন ম্যাচে জয় পায়। কোয়ার্টারসহ চার ম্যাচে প্রতিপক্ষের জালে ১৪ বার বল পাঠান মেসি-হিগুয়েইনরা। বিপরীতে দু’টি গোল হজম করেন গোলরক্ষক সার্জিও রোমেরো।

যুক্তরাষ্ট্রের কোচ জার্গেন ক্লিন্সম্যান জানিয়েছেন, তারকা সমৃদ্ধ মেসির আর্জেন্টিনার মুখোমুখি হতে ভয় পাচ্ছে না তার শিষ্যরা। দল ভালো ফুটবল প্রদর্শন করবে বলেই তার বিশ্বাস। ক্লিন্সম্যান বলেন, ‘এ ম্যাচে কীভাবে খেলতে হবে তা আমরা ভালো করেই জানি। আমাদের খুবই ভালো পরিকল্পনা রয়েছে। আমরা তাদের (আর্জেন্টিনা) নিয়ে মোটেই ভীত নই।’

যুক্তরাষ্ট্রের অধিনায়ক মাইকেল ব্র্যাডলির ভাষ্য, ‘মেসি হয়তো বিশ্বের সেরা খেলোয়াড়। তবে কোনও কিছুই অসম্ভব নয়। আমরা এটাকে মিশন ইম্পসিবল তৈরি করতে চাই না।’

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী