গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে গ্যারেথ বেলের ওয়েলস

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০১৬, ০৩:৪২আপডেট : ২১ জুন ২০১৬, ০৩:৫৬

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে ওয়েলস। সোমবার তারা ৩-০ গোলে রীতিমতো উড়িয়েই দিয়েছে রাশিয়াকে। সেই সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই টুর্নামেন্টের শেষ ষোলোতে জায়গা করে নেয় গ্যারেথ বেলের দল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে গ্যারেথ বেলের ওয়েলস

দিনের অন্য ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ড। এর ফলে দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে রয় হজসনের দল।

এদিন খেলার ১১ মিনিটে অ্যারন রামসের গে‌‌‌ালে এগিয়ে যায় ওয়েলস। জো অ্যালেনের দারুন একটা থ্রু থেকে দুর্দান্ত একটা ফিনিশ করেন রামসে। ওয়েলসের দ্বিতীয় গোলের উৎস গ্যারেথ বেল। খেলার ২০ মিনিটে বেলের দারুণ পাস থেকে দুর্দান্ত ফিনিশ করেন নিল টেলর।

৬৭ মিনিটে রাশিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকেন গ্যারেথ বেল। অ্যারন রামসের পাস থেকে গোল করেন তিনি। টুর্নামেন্টে এটি বেলের তৃতীয় গোল, ২০০৪ সালে মিলান বারোসের পর এই প্রথম কেউ ইউরোতে টানা তিন ম্যাচে গোল পেলেন। গোল্ডেন বুটের লড়াইয়েও এখন সবার চেয়ে এগিয়ে বেল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে গ্যারেথ বেলের ওয়েলস

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের