বুধবার সেমির লড়াইয়ে মেসিদের মুখোমুখি যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০১৬, ১৬:১২আপডেট : ২১ জুন ২০১৬, ১৬:২৬

সেমির লড়াইয়ে মেসিদের মুখোমুখি যুক্তরাষ্ট্র কোপা আমেরিকায় সেমিফাইনালের ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় মুখোমুখি হবে দু’দল। এমন ম্যাচে আর্জেন্টিনাকে কাগজে-কলমে শক্তিশালীই ভাবছেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মাইকেল ব্র্যাডলি।
ম্যাচের আগে তিনি বলেছেন, ‘কাগজে-কলমে ওরা এমন একটি দল যারা ম্যাচটি জিতবে বলেই সবার ধারণা।’
তবে পরিসংখ্যান যাই থাকুক ভিন্নভাবে আর্জেন্টিনাকে হুমকি দিয়ে রেখেছেন ব্র্যাডলি। তার মতে, ‘অবশ্য তাতেও সমস্যা দেখছি না। কারণ বাঁশি বাজার পর প্রতিদ্বন্দ্বিতার জন্য ৯০ মিনিট সময় থাকে।’   

যদিও এটি বিশ্বকাপ নয় কিন্তু ৩১ র‌্যাংকিংধারী যুক্তরাষ্ট্র শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে পৌঁছানোকে বিশেষ পাওনাই মনে করছে। ম্যাচকে ঘিরে দলটির কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যান বলেন, ‘পরিণত হতে গেলে কিছু কষ্টের মধ্য দিয়েই যেতে হয়। আর কিছু চেষ্টারও প্রয়োজন পড়ে। তাহলেই কিছু শেখা সম্ভব।’

এদিকে ম্যাচটিকে ঘিরে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনা। প্রতিপক্ষকে নিয়ে নিজের উদ্বিগ্ন হওয়ার কথাই বলেছেন কোচ মার্টিনো, ‘একুয়েডরের বিপক্ষে ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রথমার্ধের খেলো দেখে আমি বেশি উদ্বিগ্ন।’

তবে এখন পর্যন্ত ১০ বারের মুখোমুখি লড়াইয়ে বেশি জয়ের পাল্লাটা মেসির আর্জেন্টিনার দিকেই ভারি। যেখানে ছয়বার জিতেছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর দু’বার জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। বাকি দুটি ম্যাচ ড্র।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী