আবারও কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি চিলি

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০১৬, ১০:২২আপডেট : ২৩ জুন ২০১৬, ১০:৩৮

কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শতবর্ষী বিশেষ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে চিলি। আগামী রবিবার ফ‌‌‌াইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে চিলি। গতবার কোপার ফাইনালে আলবেসিলেস্তদের হারিয়ে শিরোপা উৎসব করেছিল তারা। এবারও ‌‌ফের মেসি-হিগুয়েনদের প্রতিপক্ষ হিসেবে পেল চিলিয়ানরা। আবারও কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি চিলি

বৃহস্পতিবার কলম্বিয়াকে ২-০ হারিয়ে ফাইনালের উঠেছে চিলি। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রকে ৪-০ উড়িয়ে দিয়ে আগেই কোপার ফাইনালে উঠেছিল মেসির আর্জেন্টিনা।

কলম্বিয়া এদিন প্রথমার্ধে কিছু বুঝে ওঠার আগেই দুই গোল হজম করে বসে। মাত্র ৭ মিনিটের মাথায় চিলির মিডফিল্ডার আরানগুইজ চিলিকে এগিয়ে দেন। চার মিনিট বাদে আরেক মিডফিল্ডার ফুয়েনজালিদা ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় চিলি।

প্রথমার্ধের পর আকাশ ভেঙে নেমে আসে তুমুল বৃষ্টি। মাঠ পানিতে একাকার হয়ে যায়। শুরু হয় প্রচণ্ড বজ্রপাত। ফলে খেলা বন্ধ থাকে ৪৫ মিনিটেরও বেশি সময়। বৃষ্টি থামার পর খেলা শুরু হলে আরও বড় দুর্ভোগ নেমে আসে কলম্বিয়া শিবিরে। হালকা একটা ফাউলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কার্লোস সানচেজ। বাকিটা সময়ে দশজনের দল নিয়ে আর পেরে ওঠেনি তারা।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী