দ্বিতীয় সেমিতে মুখোমুখি আবাহনী-শেখ রাসেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৬, ২১:০০আপডেট : ২৩ জুন ২০১৬, ২১:২০

দ্বিতীয় সেমিতে মুখোমুখি আবাহনী-শেখ রাসেল ওয়ালটন ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল শুক্রবার মুখোমুখি হচ্ছে আটবারের চ্যাম্পিয়ন আবাহনী ও একবারের চ্যাস্পিয়ন শেখ রাসেল। সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিতব্য এ হাই-ভোল্টেজ ম্যাচের আগে উত্তপ্ত দুই শিবিরই।

আবাহনী শেষ বার ফেডারেশন কাপ জিতেছে ২০১০ সালে আর শেখ রাসেল ২০১৩ সালে। স্বাভাবিকভাবেই দুই দলের মধ্যেই রয়েছে শিরোপা খরা কাটানোর তীব্র পিপাসা।

আবাহনী নির্ভর করবে তাদের তিন বিদেশি তারকা ইংলিশ মিডফিল্ডার লি টাক, নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা ও ডিফেন্ডার সামাদ ইউসুফের ওপর। অন্যদিকে শেখ রাসেলের রয়েছে ইথিওপিয়ান ফরোয়ার্ড ফিকরু টেফেরা, নাইজেরিয়ান ফরোয়ার্ড পল এমিল ও ক্যামেরুনিয়ান অ্যাটাকিং মিডিফিল্ডার জঁ জুলস ইকাঙ্গা।

আবাহনীর আক্রমণে বাড়তি তেজ আনেন বাংলাদেশের জাতীয় দলের দুই ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন ও জুয়েল রানা। অবশ্য এদের পাল্টা জবাব দেওয়ার জন্য শেখ রাস‌‌‌েলে রয়েছেন মিথুন চৌধুরি ও জামাল ভূইয়া।

মাঠের বাইরে থেকে কৌশল দিয়ে লড়বেন সাবেক দুই জাতীয় কোচ মারুফুল হক ও অস্ট্রিয়ার জর্জ কোটান।

আবাহনী কোচ জর্জ কোটান বলেন, ' ফরোয়ার্ড লাইন ভাল খেলছেন না বলেই ভুগছি আমরা। আমরা বল পজেশনে ও আক্রমণে সর্বদাই এগিয়ে কিন্তু গোলের সুযোগ নষ্ট করছি অনেক। শেখ রাসেল ভালো দল তাদের বিপক্ষে বেশি সুযোগও পাওয়া যাবে না। তাই আমি মনে করি গোলের সুযোগ নষ্ট না করলে আমরাই জিতবো।'

অন্যদিকে মারুফুল হক স্বভাবজাত ধীর স্থির। তিনি বলেন, 'যেহেতু সেমিফাইনাল এখানে ভুল করার সুযে‌‌‌াগ কুম কম। আবহনাী বড় দল ও ভাল দল। গ্রুপ পর্যায়ে তাদের কী হয়েছে না হয়েছে তা এখন অতীত। কাল নতুন ম্যাচ, নতুন দিন, আমরা আক্রমণাত্মক ফুটবল খেলবো। ভাল খেলেই আমারা ফাইনালে খেলতে চাই।'

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি