আর্জেন্টিনার 'দুঃখ' ফাইনাল

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০১৬, ১৫:৩২আপডেট : ২৬ জুন ২০১৬, ১৫:৪২

আর্জেন্টিনার 'দুঃখ' ফাইনাল লিওনেল মেসি তার ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে তিনটি ফাইনাল খেলেছেন। দুটি কোপা আর ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল। তিনবারই তার কপালে জুটেছে হারের লজ্জা। তবে পরিসংখ্যানে দেখা যায় শুধু মেসি নয় 'ফাইনাল' আসলে আর্জেন্টিনারই বড় 'দুঃখের' নাম। কোপা আমেরিকা হোক আর বিশ্বকাপ ফুটবল। দুই প্রতিযোগিতারই বেশির ভাগ ফাইনাল ম্যাচে কাঁদতে হয়েছে আলবেসিলেস্তদের।

বিশ্ব ফুটবলের সবচেয়ে পুরনো আসর কোপার শুরু সেই ১৯১৬ সালে। প্রথম আসরেই ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। প্রথমবারেই হার। পরের বছর ফাইনালেও হারল তারা। এখন পর্যন্ত ১৩ বার ফাইনালে হেরেছে আর্জেন্টিনা।

১৯৯৩ সালে সর্বশেষ দক্ষিণ আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। তারপর তিনবার ফাইনালে খেলেছে। একবারও জিততে পারেনি। ২০০৪ ও ২০০৭ টানা দু’বার হেরেছিল। ২০১১ সালে বিরতি দিয়ে ২০১৫ সালে ফের ফাইনালে। সেবারও হার।

বিশ্বকাপেও হারের রেকর্ড আর্জেন্টিনার। ১৯৩০ সালে প্রথমবার বিশ্বফুটবলের আসর বসে। প্রথমবারই ফাইনালে খেলে। কিন্তু রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো। বিশ্বকাপে মোট পাঁচবার ফাইনালে খেলেছে আর্জেন্টিনা। তিনবারই হেরেছে। ১৯৯০ সালের পর ২০১৪ সালের ফাইনালে উঠেছিল। দু’বারই হেরেছিল!

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম