স্লোভাকিয়াকে উড়িয়ে ইউরোর শেষ আটে জার্মানি

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০১৬, ২৩:৫০আপডেট : ২৭ জুন ২০১৬, ০০:২৯

স্লোভাকিয়াকে ৩-০ গোলে উড়িয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে জার্মানি। দলের হয়ে একটি করে গোল করেছেন জেরমে বোয়েটাং, মারিও গোমেজ এবং জুলিয়ান ড্র্যাক্সলার। এদিন একটি পেনাল্টি মিস করেছেন মেসুত ওজিল। বলতে গেলে জোয়াকিম লোর শিষ্যদের কাছে পাত্তাই পায়নি স্লোভাকিয়া।  স্লোভাকিয়াকে উড়িয়ে ইউরোর শেষ আটে জার্মানি

খেলার ৮ মিনিটে এগিয়ে যায় জার্মানি। টনি ক্রুসের নেওয়া কর্নার স্লোভাকিয়ার এক খেলোয়াড় বিপদমুক্ত করার চেষ্টা করলে ডি-বক্সের বাইরে বল পেয়ে যান বোয়াটাং। ২৫ গজ দুর থেকে বায়ার্ন মিউনিখের এই ডিফেন্ডারের জোরালো ভলি মাঝ পথে এক জনের পায়ে হালকা ছোঁয়া লেগে জালে জড়ায়।

ত্রয়োদশ মিনিটে স্লোভাকিয়ার ডিফেন্ডার মার্টিন স্কার্টেল ডি-বক্সে মারিও গোমেজকে জার্সি টেনে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু মেসুত ওজিলের পেনাল্টি কিক ঠেকিয়ে দেন স্লোভাকিয়া গোলরক্ষক। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেসিকতাসের ফরোয়ার্ড গোমেজ। ড্র্যাক্সলারের দারুণ পাস থেকে সহজেই বল জালে জড়িয়ে দেন গোমেজ।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে খেলতে পারেনি স্লোভাকিয়া। একের পর এক আক্রমণে তাদের ব্যস্ত রাখে জার্মানরা। ৬৩ মিনিটে তৃতীয় গোলটি পায় জার্মানি। রিয়ার মাদ্রিদের মিডফিল্ডার ক্রুসের কর্নার থেকে মাট হুমেলসের হেডে পাওয়া বল দারুণ ভলিতে কাছ থেকে জালে জড়িয়ে দেন ড্র্যাক্সলার। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে শেষ আাটের টিকিট কাটেন জোয়াকিম লোর শিষ্যরা।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের