অবসর নিচ্ছেন আগুয়েরো-হিগুয়েন-মাসচেরানোসহ ৬ জন!

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০১৬, ১২:৩৬আপডেট : ২৭ জুন ২০১৬, ১২:৪৩

অবসর নিচ্ছেন আগুয়েরো-হিগুয়েন-মাসচেরানোসহ ৬ জন! কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হারের পর জাতীয় দল থেকে অবসর ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এই ধাক্কা কাটতে না কাটতেই পিলে চমকানো তথ্য দিয়েছেন সার্জিও আগুয়েরো। ম্যাচ শেষে তিনি বলেন, আরও বেশ কয়েকজন সিনিয়র প্লেয়ার জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

গোল ডটকমের খবর আর্জেন্টিনার জার্সি তুলে রাখতে যাচ্ছেন হ্যাভিয়ের মাসচেরানো, আগুয়েরো, লুকাস বিগলিয়া, এভারন বানেগা, লাভেজ্জি ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

মেসি তার অবসরের সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করবেন কিনা এমন প্রশ্নের জবাবে একটি টিভি চ্যানেলকে আগুয়েরো বলেন, 'ড্রেসিং রুমের অবস্থা খুবই খারাপ। আমি এমনটি কখনও দেখিনি। আরও বেশ কয়েকজন খেলোয়াড় আছেন, যারা জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।'

তবে আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো মনে করেন, মেসি আবেগের বশবর্তী হয়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, 'আমার মনে হয় হারের আকস্মিকতায় মেসি এ সিদ্ধান্ত নিয়েছে। কারণ আমরা দারুণ কিছু সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছি।'

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী