রোনালদো-লেভানডফস্কি লড়াই বৃহস্পতিবার

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০১৬, ১৬:২১আপডেট : ২৯ জুন ২০১৬, ১৬:২৭

রোনালদো-লেভানডফস্কি লড়াই বৃহস্পতিবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরের শেষ আটের লড়াই শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। আগামীকাল দিবাগত রাত একটায় রবার্ট লেভানডফস্কির পোল্যান্ডের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

তারা দুজনই প্রতিপক্ষের ডিফেন্সের সামনে মূর্তিমান আতঙ্ক। গোল করায় দারুণ নিপুণ। খেলেন ভিন্ন ভিন্ন দেশে, ভিন্ন ক্লাবে। রোনালদো স্পেনের রিয়াল মাদ্রিদে। লেভানডফস্কি জার্মানির বায়ার্ন মিউনিখে। এবার দেশের হয়ে একে অন্যের মুখোমুখি দুই সুপারস্টার। পর্তুগাল ও পোল্যান্ড লড়বে সেমিফাইনালে উঠতে।

তবে রোনালদোর চেয়ে কিছুটা পিছিয়ে লেভা। গেল মৌসুমে ৩০ গোল করে বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। কিন্তু ইউরোতে যে গোলই করতে পারছেন না রবার্ট লেভানডফস্কি! এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছেন পোল্যান্ডের সেরা এই তারকা ফরোয়ার্ড। কিন্তু গোল পাননি একটিও। সব মিলিয়ে ইউরোতে তিনি ৬৪৩ মিনিট গোলহীন! এমনকি কোনও অ্যাসিস্টও নেই!

অন্যদিকে ৩১ বছর বয়সী রোনালদোর কখনও বড় শিরোপা জেতা হয়নি। হয়তো এটাই শেষ ইউরো তার। আর একটি গোল করলেই ইউরোতে সর্বোচ্চ গোল করার মিশেল প্লাতিনির রেকর্ড স্পর্শ করবেন। এর মধ্যে চার ইউরোতে গোল করা প্রথম খেলোয়াড় হয়েছেন। ইউরোতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও তার। হাঙ্গেরির বিপক্ষে গ্রুপ পর্বে জোড়া গোল করে দেশকে বাঁচিয়েছিলেন। বিদায়ের মুখ থেকে নিয়ে এসেছিলেন শেষ ষোলোতে। কিন্তু রোনালদোর 'আগুন' বলতে যা বোঝায় তার দেখা এখনও মেলেনি। দেখাই যাক শেষ চারে ওঠার লড়াইয়ে কার জয় হয়, রোনালদো নাকি লেভানডফস্কির!

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ