টাইব্রেকারে জিতে সেমিতে রোনালদোর পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০১৬, ০৩:৫৬আপডেট : ০১ জুলাই ২০১৬, ০৪:১৬

টাইব্রেকারে জিতে সেমিতে রোনালদোর পর্তুগাল ইউরোর শেষ আটের লড়াইয়ে টাইব্রেকার লটারিতে পোল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে রোনালদোর পর্তুগাল। রবার্ট লেভানডফস্কির পোল্যান্ডকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়শিপের শেষ চারে পৌঁছেছে পর্তুগিজরা।

পেনাল্টিতে পর্তুগালের হয়ে গোল করেন ক্রিস্তিয়ানো রোনালদো, রেনাতো সানচেস, মৌতিনিয়ো, নানি ও রিকার্দো কারেসমা। পোল্যান্ডের হয়ে রবার্ট লেভানডফস্কি, আরকাদিউস মিলিক, কামিল গ্লিক বল জালে পাঠালেও পারেননি ইয়াকুব ব্লাসেসকোস্কি।

প্রথম চার ম্যাচে নিজেকে খুঁজে ফেরা লেভানডফস্কি বৃহস্পতিবার ফ্রান্সের মার্সেইয়ে শুরুতেই জ্বলে ওঠেন। দ্বিতীয় মিনিটে বাঁ-দিক থেকে মিডফিল্ডার কামিল গ্রোসিস্কির বাড়ানো ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ১২ গজ দূর থেকে ডান পায়ের জোরালো শটে দলকে এগিয়ে দেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। ১ মিনিট ৪০ সেকেন্ডের মাথায় করা লেভানডফস্কির গোলটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোল।

দশম মিনিটে ডি বক্সে বল পেয়েছিলেন রোনালদো; কিন্তু সামনে থাকা এক ডিফেন্ডারের গায়ে বল মেরে সুযোগটা নষ্ট করেন। ২৮তম মিনিটে ডি বক্সের অনেকটা বাইরে থেকে দূরপাল্লার শটে চেষ্টা করে ব্যর্থ হন তিনি।

৩৩ মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় পর্তুগিজরা। ডি বক্সের ঠিক বাইরে থেকে রেনাতো সানচেসের জোরালো শট পোলিশ মিডফিল্ডার ক্রিখোভিয়াকের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। আগামী মৌসুমে বায়ার্নে যোগ দিতে যাওয়া ১৮ বছর বয়সী সানচেসের এটা প্রথম আন্তর্জাতিক গোল। এ

৫৬তম মিনিটে বাঁ-দিক দিয়ে ডি বক্সে ঢুকে পড়েন রোনালদো, ছয় গজ বক্সের সামনে সতীর্থ জোয়াও মারিও গোল করার মতো অবস্থায় ছিলেন; কিন্তু তাকে পাস না দিয়ে নিজেই শট নেন পর্তুগাল অধিনায়ক, বল লাগে পাশের জালে।

৬৮তম মিনিটে ছয় গজ বক্সের মধ্যে আরকাদিউস মিলিকের দুরূহ কোণ থেকে করা ভলি বাঁয়ে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন পর্তুগাল গোলেরক্ষক।

৮০তম মিনিটে নিজেদের ভুলেই গোল খেতে বসেছিল পোল্যান্ড। ডি বক্সে রোনালদোকে লক্ষ্য করে পেপের বাড়ানো বল রুখতে পা লাগান ডিফেন্ডার আর্তুর; বল গোলের দিকেই যাচ্ছিল, শেষ পর্যন্ত পোস্ট ঘেঁষে বাইরে চলে গেলে হাঁফ ছেড়ে বাঁচে পোলিশরা।

৮৬তম মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ হাতছাড়া করেন রোনালদো। অফ সাইড ফাঁদ ভেঙে দারুণভাবে বক্সে ঢুকে পড়েন তিনি। কিন্তু গোলরক্ষকের মাথার ওপর দিয়ে পাঠাতে গিয়ে বলে স্পর্শই করতে পারেননি পর্তুগালের অধিনায়ক।

খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। শুরুতে আবার পর্তুগিজদের হতাশ করেন রোনালদো। ডি বক্সের ভেতরে আরেকটি চমৎকার পাসে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ আসে তার সামনে। তবে এবারও বল স্পর্শ করতে পারেননি। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। তাতে পাত্রিসিওর নৈপুণ্যে জয় তুলে নেয় রোনালদোর পর্তুগাল।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের