২০২১ পর্যন্ত বার্সাতেই থাকছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০১৬, ১৪:৩৪আপডেট : ০১ জুলাই ২০১৬, ১৪:৪৩

২০২১ পর্যন্ত বার্সাতেই থাকছেন নেইমারঅবশেষে গুঞ্জনের অবসান ঘটিয়েই ছাড়লেন বার্সা তারকা নেইমার। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তি আরও ৫ বছর বাড়িয়েছেন ব্রাজিল তারকা।
বৃহস্পতিবারই বিষয়টি নিশ্চিত করেছেন নেইমার ও তার এজেন্ট। এ প্রসঙ্গে সোস্যাল মিডিয়ায় ২৪ বছর বয়সী নেইমার বলেছেন, ‘একই স্বপ্ন লালিত করতে পেরে সত্যি আনন্দিত।’
এরফলে আগামী ২০২১ পর্যন্ত বার্সাতেই থাকছেন নেইমার। আগের চুক্তিটি ছিল ২০১৮ পর্যন্ত।
গুঞ্জন ছিল বার্সায় ভালো নেই নেইমার। তাই অন্য ক্লাবের সঙ্গে চুক্তি করতে চাইছেন ব্রাজিল ফরোয়ার্ড। শোনা যাচ্ছিল, প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন তিনি। এরআগে অবশ্য বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমিউ জানিয়েছিলেন ক্লাবের সঙ্গে নতুন করে চুক্তি করতে যাচ্ছেন নেইমার।  

উল্লেখ্য, ব্রাজিলের ক্লাব সান্তোস ছাড়ার পর ২০১৩ থেকে বার্সায় খেলছেন নেইমার।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম