বেলজিয়ামকে উড়িয়ে ইউরোর সেমিতে ওয়েলস

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০১৬, ০৪:১৩আপডেট : ০২ জুলাই ২০১৬, ০৬:৪৯

বেলজিয়ামকে উড়িয়ে ইউরোর সেমিতে ওয়েলস প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে এসেই সেমিফাইনালে উঠে গেছে গ্যারেথ বেলের ওয়েলস। ফিফা র‌্যাংকিং অনুযায়ী ইউরোপের সেরা দল বেলজিয়ামকে ৩-১ গোলে হারিয়ে ইউরোর শেষ চারে উঠেছে ৫৮ বছর পর বড় কোনও প্রতিযোগিতায় খেলতে আসা দলটি। সেমিতে রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে গ্যারেথ বেলের ওয়েলস।

শুক্রবার রাতে খেলার ১৩ মিনিটে রাদিয়া নাইনগোলানের অসাধারণ নৈপুণ্যে এগিয়ে যায় বেলজিয়াম। প্রায় ২৫ গজ দূর থেকে আচমকা বিদ্যুৎ গতির শটে গোলরক্ষককে পরাস্ত করেন এএস রোমার এই মিডফিল্ডার।

২৬তম মিনিটে সমতায় ফিরতে পারতো ওয়েলস; কিন্তু পেনাল্টি স্পটের কাছ থেকে মিডফিল্ডার নেইল টেইলরের নেওয়া জোরালো শট ঝাঁপিয়ে এক হাত দিয়ে ঠেকান গোলরক্ষক থিবো করতোয়া।

এর পাঁচ মিনিট বাদেই কাঙ্ক্ষিত সমতাসূচক গোল পেয়ে যায় ওয়েলস। অ্যারন র‌্যামসের কর্নার ছয় গজ দূরে পেয়ে হেডে বল জালে জড়ান অরক্ষিত উইলিয়ামস। বিরতির খানিক আগে আবারও হেডে বল জালে জড়ানোর সহজ সুযোগ পেয়েছিলেন তিনি; কিন্তু এ যাত্রায় ক্রসবারের উপর দিয়ে বল উড়িয়ে মারেন সোয়ানসি সিটির এই ডিফেন্ডার।

৫৫তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে ওয়েলসকে এগিয়ে নেন কানু। র‌্যামসের লম্বা ক্রস পেনাল্টি স্পটের কাছে নিয়ন্ত্রণে নিয়ে দুপাশে থাকা প্রতিপক্ষের দুজনের মধ্যে দিয়ে ৩৬০ ডিগ্রি ঘুরে বাঁ-পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরোয়ার্ড। বেলজিয়ামকে উড়িয়ে ইউরোর সেমিতে ওয়েলস

৮৫তম মিনিটে দারুণ এক হেডে বল জালে জড়িয়ে জয় নিশ্চিত করেন ভোকস। লেখা হয়ে যায় প্রথমবার ইউরোপের সেরা ফুটবল প্রতিযোগিতায় এসেই সেমিফাইনালে ওঠার ইতিহাস। আগামী বুধবার লিওঁতে প্রথম সেমিফাইনালে পর্তুগালের মুখোমুখি হবে ওয়েলস।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী