দিবালাকে ছাড়াই আর্জেন্টিনার অলিম্পিক দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০১৬, ১৪:৩৭আপডেট : ০৭ জুলাই ২০১৬, ১৪:৫৫

পাওলো দিবালাজেরার্ডো মার্টিনো কোচের পদ থেকে পদত্যাগ করায় আর্জেন্টিনার অলিম্পিক দল ঘোষণা নিয়ে একটা শঙ্কা ছিলই। আশঙ্কা তৈরি হয়েছিল অলিম্পিকে আর্জেন্টিনার দল পাঠানো নিয়েও। তবে সব শঙ্কা উড়িয়ে অলিম্পিকের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। জুভেন্টাস তারকা পাওলো দিবালাকে দলে রাখা হয়নি। মূলত জুভেন্টাস তাকে ছাড়তে রাজি না হওয়ায় অলিম্পিকে খেলতে পারছেন না দিবালা।

এছাড়াও অ্যাটলেটিকো মাদ্রিদ মিডফিল্ডার মাতিয়াস ক্রানেভিতার ও এভারটন ডিফেন্ডার রামিরো ফুনেস মোরিকেও দলে রাখা হয়নি।
দিবালার অনুপস্থিতিতে অলিম্পিক মিশনে আক্রমণভাগ সামলাবেন অ্যাটলেটিকোর লুসিয়ানো ভিয়েত্তো ও অ্যাঙ্গেল কোরেয়া। দিয়েগো সিমিওনের ছেলে ২১ বছর বয়সী স্ট্রাইকার জিওভানি সিমিওনকেও ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়েছে।
ব্রাজিলের রিও ডি জেনিরোতে আগামী ৫ আগস্ট অলিম্পিক আসরের পর্দা উঠবে। মার্টিনো সরে দাঁড়ানোয় অলিম্পিক দলের কোচ থাকবেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী জুলিও ওলার্টিকোয়েচিয়া। যিনি অনূর্ধ্ব-২০ দলের কোচের দায়িত্ব পালন করছেন।
আর্জেন্টিনার অলিম্পিক স্কোয়াড:

গোলরক্ষক: জেরোনিমো রুলি (রিয়াল সোসিয়েদাদ), এক্সেল ওয়ার্নার (অ্যাটলেটিকো ডি রাফায়েলা)।

ডিফেন্ডার: ভিক্টর কুয়েস্তা (ইন্ডিপেন্ডিয়েন্তে), লতারো জিয়েনেত্তি (ভেলেজ সার্সফিল্ড), জোসে লুইস গোমেজ (লানুস), লিসান্দ্রো মাগালান (বোকা জুনিয়র্স), আলেক্সিস সোতো (ব্যানফিল্ড), লিন্দ্রো ভেগা (রিভার প্লেট)।

মিডফিল্ডার: সান্তিয়াগো আসচাচিবার (এস্তুদিয়ান্তেস), জিওভানি লো সেলসো (রোসারিও সেন্ট্রাল), জোয়াকুইন কোরেয়া (সাম্পদোরিয়া), মাউরিসিও মার্টিনেজ (ইউনিয়ন ডি ‍সান্তা ফে), লুকাস রোমেরো (ক্রুজেইরো)।

ফরোয়ার্ড: অ্যাঙ্গেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), ক্রিস্টিয়ান এসপিনোজা (হুরুক্যান), ম্যানুয়েল লাঞ্জিনি (ওয়েস্টহাম), জিওভানি সিমিওন (রিভার প্লেট), লুসিয়ানো ভিয়েত্তো (অ্যাতলেতিকো মাদ্রিদ)।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী