ইউরো জিতে মেসিকে ছাড়িয়ে যাবেন রোনালদো?

স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০১৬, ১৬:৪১আপডেট : ১০ জুলাই ২০১৬, ২০:৩৬

ইউরো জিতে মেসিকে ছাড়িয়ে যাবেন রোনালদো? লিওনেল মেসি দেশের জার্সিতে চারটি মেগা টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন। একটি বিশ্বকাপ, তিনটি কোপা আমেরিকার ফাইনালে দলের হার দেখতে হয়ে তাকে। ক্ষোভে-অভিমানে শেষে জাতীয় দলকে বিদায় বলে দিলেন।
অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো আগামী রবিবার জাতীয় দলের জার্সিতে তার দুই নম্বর ফাইনালটি খেলতে নামবেন। ১২ বছর আগে ইউরো কাপের ফাইনালে উঠেছিলেন রোনালদো। গ্রিসের বিপক্ষে সহজতম সুযোগ গোলবারের ওপর দিয়ে উড়িয়ে হতাশায় মুষড়ে পড়েছিলেন তিনি।
জাতীয় দলের জার্সিতে মেসিকে বারবার একই প্রশ্নের সম্মুখিন হতে হয়েছে। এবার কি পারবেন শিরোপা খরা কাটাতে? একই বিন্দুতে দাঁড়িয়ে সিআর সেভেন। ইউরো-আকাশে হানা দিচ্ছে, এক যুগ পর কী হবে? পারবেন কি রোনালদো?
বিশ্ব ফুটবলের দুই মহাতারকার প্রেক্ষাপট এখন এত বিপরীতধর্মী আর নাটকীয় যে, তুলনা আরও বেশি করে চলে আসছে। রোনালদো ব্যর্থতার মৃত্যুগুহা থেকে এক রাতে বেরিয়ে সাফল্যের সূর্যোদয় দেখছেন। রোনালদোর উচ্ছ্বাসের দিনেই আদালতের রায়-মেসি কর ফাঁকি দিয়েছেন। শাস্তি একুশ মাসের জেল। স্পেনের নিয়মে জেলে যেতে হচ্ছে না কিন্তু এর পর সম্মান অক্ষুণ্ণ থাকে কতটুকু?

১২ বছর আগের রাত পর্তুগিজদের এখনও মনে আছে। মনে আছে, রোনালদোর কান্না। কোথাকার কোন এক গ্রীক ক্যারিস্তিয়াস এসে সেদিন সর্বস্ব লুঠ করে নিয়ে গিয়েছিলেন। এক যুগ পর পর্তুগাল চায় একটা শান্তির ঘুম। চায়, ইউরো জিতে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মেসিকে হারিয়ে মুকুটটা চলে যাক রোনালদোর মাথায়।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের