ভারতে খেলতে আসছেন রোনালদিনহো-ক্রেসপো-গিগস

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০১৬, ১৪:৫৬আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১৫:০০

ভারতে খেলতে আসছেন রোনালদিনহো-ক্রেসপো-গিগস ভারতে অনুষ্ঠেয় প্রিমিয়ার ফুটসাল দিয়ে অবসর ভেঙে ফুটবলে ফিরছেন রায়ান গিগস ও হার্নান ক্রেসপোর মতো সাবেক তারকারা। উদ্বোধনী আসরের অন্যতম আকর্ষণ ব্রাজিলিয়ান আইকন রোনালদিনহো।

আগামী ১৫ জুলাই শুরু হয়ে ২৪ জুলাই আট দলের ফাইভ-এ-সাইড টুর্নামেন্টটির পর্দা নামবে। ভারতীয় ক্রিকেট সেনসেশন বিরাট কোহলি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ব্যাপক প্রচারনা চালাচ্ছেন। ইভেন্টের প্রেসিডেন্টের দায়িত্বে আছেন পর্তুগিজ কিংবদন্তি লুইস ফিগো।

ইতোমধ্যেই গিগসের সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ পল স্কোলস, সাবেক স্প্যানিশ রাইট ব্যাক মাইকেল সালগাদো, ব্রাজিলিয়ান ফুটসাল কিংবদন্তি ফ্যালকাওয়ের নাম ঘোষণা করেছে আয়োজকরা।

ফ্লুমিনেন্স ছাড়ার পর গত বছরের সেপ্টেম্বর থেকে ক্লাবহীন সময় কাটাচ্ছেন রোনালদিনহো। এর আগে প্রচারণামূলক কাজের সুবাদে দু’বার ভারতে এসেছিলেন ২০০২ বিশ্বকাপ জয়ী। এবার আসছেন ফুটসাল মাতাতে।

আর্জেন্টাইন তারকা হার্নান ক্রেসপো, যিনি খেলোয়াড়ী জীবনে চেলসি ও দুই মিলান জায়ান্টের হয়ে খেলেছিলেন।

বেঙ্গালুরুতে পল স্কোলস, চেন্নাইয়ের হয়ে ফ্যালকাও, গোয়া টিমে রোনালদিনহো, কোচিতে মাইকেল সালগাদো, কলকাতায় ক্রেসপো ও মুম্বাইয়ের জার্সি গায়ে ফুটসাল মাতানোর অপেক্ষা রায়ান গিগস।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী