আয়ের দিক থেকে মেসির চেয়ে অনেক এগিয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০১৬, ১৮:০৫আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১৮:১৮

আয়ের দিক থেকে মেসির চেয়ে অনেক এগিয়ে রোনালদো প্রতি বছরের মতো এবারও বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী তারকাদের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস। আর ফোর্বসের হিসাব অনুযায়ী, যৌথভাবে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ উপার্জনকারী তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

কদিন আগেই পর্তুগালের হয়ে ইউরো জেতা রোনালদো গত বছর আয় করেছেন ৮৮ মিলিয়ন মার্কিন ডলার। মার্কিন টিভি তারকা ফিল ম্যাকগ্রার আয়ও রোনালদোর সমান।

ক্রীড়াবিদদের মধ্যে লিওনেল মেসির চেয়েও অনেক বেশি আয় রোনালদোর। তালিকায় বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড আছেন অষ্টম স্থানে। ২০১৫ সালে মেসির আয় ৮১ মিলিয়ন মার্কিন ডলার। ক্রীড়াবিদদের মধ্যে সেরা দশে আর কেউই নেই। ক্রীড়াজগতের তৃতীয় ধনী আমেরিকান বাস্কেটবল সেনসেশন লেব্রন জেমস (৭৭ মিলিয়ন ডলার)। তিনি আছেন তালিকার ১১ নম্বরে।

আর বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী তারকা মার্কিন সংগীত শিল্পী টেলর সুইফট। তার আয় ১৭০ মিলিয়ন মার্কিন ডলার। পরের দুটি স্থানে যথাক্রমে ব্রিটিশ ব্যান্ড ওয়ান ডিরেকশন (১১০ মিলিয়ন মার্কিন ডলার) ও মার্কিন লেখক জেমস প্যাটারসন (৯৫ মিলিয়ন মার্কিন ডলার)।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে