মেসিদের দেখে ভয় পেয়েছিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০১৬, ১৯:১২আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১৯:১৬

মেসিদের দেখে ভয় পেয়েছিলেন নেইমার মাত্র সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দিয়েছেন নেইমার। বিশ্বের সেরা সেরা ফুটবলারে ভর্তি বার্সার ড্রেসিং রুম। তাদের সঙ্গে আছেন লিওনেল মেসির মতো বিশ্বের এক নম্বর ফুটবলার। তাদের সঙ্গে খেলার কথা ভাবলে ভয় পাওয়ারই কথা। নেইমারের ক্ষেত্রে সেটির ব্যতিক্রম হয়নি। ব্রাজিলীয় তারকা জানিয়েছেন অভিষেকের আগে ড্রেসিং রুমে মেসিদেরকে দেখে তিনি ভয় পেয়েছিলেন।

২০১৩ সালে নিজ দেশের ক্লাব সান্তোস ছেড়ে বার্সায় পাড়ি দেন নেইমার। তবে এই ক্লাবে এসে নিজেকে মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছিলো তার। কিন্তু এ ব্যাপারে তাকে সর্বাত্মক সহায়তা করেছিলেন জাতীয় দল সতীর্থ দানি আলভেজ।

নেইমার বলেন, 'ড্রেসিং রুমে যাওয়া পর দেখলাম মেসি, জাভি, ইনিয়েস্তা, পিকে ও আলভেজকে। তারা সবাই আমার আইডল। আমি যেন একটা প্লে-স্টেশনে এসেছিলাম। যেখানে আমার শুরুটা খানিক কঠিন ছিল।’

নেইমার আরও যোগ করেন, ‘সে সময় আলভেজ আমাকে বেশ সহায়তা করেছিল। আর আমার আজকের এই পর্যায়ে থাকার পেছনেও তার অবদান রয়েছে। সে আমার জন্যও প্রচুর করেছে।’

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী