মেসি-রোনালদোর মধ্যে দূরত্ব মাত্র ২০ মিটার!

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০১৬, ১৭:০৭আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১৭:০৯

মেসি-রোনালদোর মধ্যে দূরত্ব মাত্র ২০ মিটার! সম্প্রতি ইবিজা দ্বীপে ছুটি কাটিয়েছেন বিশ্বসেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কাকতালীয়ভাবে সেখানে তাদের দুজনের মধ্যকার দূরত্ব ছিল মাত্র ২০ মিটার। পাশাপাশি দুটি ইয়টে ছুটি কাটিয়েছেন তারা দুজন।

বার্সা তারকা আগেই সেখানে ছিলেন নিজের পরিবারের সঙ্গে। গত বুধবার বিকালে যখন বেশ কিছু ফুটবল ভক্ত আর্জেন্টাইন তারকার সঙ্গে ছবি তোলার জন্য ইবিজার মেরিনার বোটাফচে সুযোগ খুঁজছিল তখনই সেখানে এসে হাজির একটি কালো গাড়ি। ভেতর থেকে বেরিয়ে এলেন আরেক তারকা ফুটবলার রোনালদো। মেসি-রোনালদোর মধ্যে দূরত্ব মাত্র ২০ মিটার!

ঝকঝকে ইয়ট ভাড়া করে সেটাকেই ঘরবাড়ি বানিয়ে সমুদ্রের সঙ্গে মিতালি পাতিয়েছিলেন এমএল টেন। যেখানে তার প্রতিবেশী হিসেবে হাজির হন রোনালদো। পর্তুগিজ তারকার কালো ইয়ট আর মেসির ইয়টের মধ্যে ব্যবধান চার-পাঁচটি বোটের। মেসির মতোই নিজেকে প্রকৃতির হাতে ছেড়ে দিয়েছেন রোনালদোও। সে সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জিরা। মেসি-রোনালদোর মধ্যে দূরত্ব মাত্র ২০ মিটার!

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী