বার্সায় আসতে রাজি হচ্ছে না কোনও স্ট্রাইকার!

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০১৬, ১৫:৩৮আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১৫:৪৬

বার্সায় আসতে রাজি হচ্ছে না কোনও স্ট্রাইকার! যেকোনও খেলোয়াড়ের জন্য স্বপ্নের ক্লাব বার্সেলোনা। বলা যায় খেলোয়াড়দের স্বপ্নই থাকে বার্সায় খেলা। অথচ এক বিস্ময়কর তথ্য দিলেন দলটির টেকনিক্যাল সেক্রেটারি রবার্ট ফার্নান্দেজ। তিনি জানালেন, কোনও স্ট্রাইকারই নাকি বার্সা আসতে চায় না।

লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার রয়েছেন দুর্দান্ত ফর্মে। এই তিনজনের হাত ধরেই আসছে সাফল্য। মূলত এই তিনজনই এমন বিপাকের কারণ। কোনও সন্দেহ ছাড়াই বলে দেওয়া যায় এমএসএন-ত্রয়ী বার্সার আক্রমণভাগের প্রথম পছন্দ। ফলে বার্সায় আসলে বেঞ্চে বসে থাকা নিশ্চিত। এ কারণেই কোনও স্ট্রাইকার ক্লাবটিতে আসতে রাজি হচ্ছে না।

ফার্নান্দেজ জানান, ‘আমাদের দলটি এমনিতে দুর্দান্ত। ফলে নতুন ফুটবলারদের ক্লাবে আনা কঠিন হয়ে যাচ্ছে। আমরা বর্তমানে বিশ্বের সেরা দল। আর আমাদের ড্রেসিং রুমও অসাধারণ। তারপরও কিছু ফুটবলার আছে যারা বার্সেলোনায় খেলতে রাজিই হচ্ছে না। আমাদের ওপরের সারির তিন তারকা থাকায় অন্য স্ট্রাইকারকে ক্লাবে খেলার ব্যাপারে রাজি করাতে কষ্ট হচ্ছে।’
 স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সা নতুন মৌসুমে তিন ফুটবলারকে দলে ভিড়িয়েছে। এরা হলেন লুকাস ডিগনে, স্যামুয়েল উমতিতি ও ডেনিস সুয়ারেজ।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী