বিপিএল জিতে নতুন ইতিহাস গড়তে চায় চট্টগ্রাম আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৬, ২০:০০আপডেট : ১৬ জুলাই ২০১৬, ২০:০৩

বিপিএল জিতে নতুন ইতিহাস গড়তে চায় চট্টগ্রাম আবাহনী চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়েছে চট্টগ্রাম আবাহনী। আর আগামী ২৮ জুলাই থেকে শুরু হতে যাওয়া বিপিএল-এর আসন্ন আসরে সে প্রচেষ্টার শতভাগ উপস্থাপন দেখবে ফুটবল অঙ্গন- কথাগুলো বলেছেন চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক মামুনুল ইসলাম।

আজ শনিবার বাফুফে ভবনে চলমান বিপিএল ক্লাবগুলোর পরিচিতি অনুষ্ঠানের দ্বিতীয় দিনে এসব কথা বলেন তিনি।

এর আগে শেখ জামাল, শেখ রাসেলের হয়ে শিরোপা জেতা মামুনুল কিন্তু মৌসুমের শুরু থেকে দলের সঙ্গে থাকতে পারেননি। কারণ আদালতে বিচারাধীন ছিল শেখ জামালের মামলা।

স্বাধীনতা কাপে চট্টগ্রাম আবাহনী শীর্ষ পর্যায়ে তাদের প্রথম শিরোপা জয় করলেও ফেডারেশন কাপে যখন মামুনুলসহ বাকি পাঁচ খেলোয়াড় দলে যোগ দেন তখন কোয়ার্টার ফাইনালে বিদায় নেয় চট্টগ্রাম আবাহনী। সে শোক শক্তিতে রুপান্তরিত করতে চান মামুনুল ইসলাম। তিনি বলেন, ‘সে বেদনা আমরা ভুলিনি, আমরা সে ব্যর্থতার কষ্টটুকু ভুলতে চাই বিপিএল শিরোপা দিয়ে। আর সে শিরোপা জয়ের সবরকম যোগ্যতা আমাদের আছে। আমরা মাঠে নামবো চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আর এটিও ভালোভাবে জানি সহজ নয় সেটি।’

তিনি আরও যোগ করেন, ‘ঢাকা আবাহনী শেখ জামাল, শেখ রাসেল ও মোহামেডান আছে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে। তাদের বিপক্ষে জিততে হলে নিজেদের সেরা নৈপুণ্য শুধু নয় এর বাড়তি কিছু করতে হবে। আর সে যোগ্যতা আছে চট্টগ্রাম আবাহনীর। শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল জিতে যে দল ইতিহাস রচনা করেছে সে দলই বিপিএল জিতে নতুন ইতিহাস রচনা করবে।’

দলের ম্যানেজার শাকিল মাহমুদ চৌধুরী বলেন, ‘টিম ম্যানেজমেন্ট একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আর চট্টগ্রাম আবাহনী খেলোয়াড়দের সার্বিক বিষয়গুলো খুব যত্নের সঙ্গে দেখে। আশা করি চট্টগ্রাম আবাহনী চ্যাম্পিয়ন হবে।’

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী