ব্যালন ডি’অর জয়ে রোনালদোকেই এগিয়ে রাখছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০১৬, ১৪:১৯আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৪:১৯

নেইমারএবারের ব্যালন ডি’অরের জন্য দলীয় সতীর্থ লিওনেল মেসিকে এগিয়ে রাখছেন না নেইমার। রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকেই এক্ষেত্রে ফেভারিট মানছেন ব্রাজিল তারকা।

২০১৫-১৬ মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতানোর পর পর্তুগিজ ফরোয়ার্ড জিতেছেন ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো শিরোপা।

এমন কৃতিত্বের পর নেইমার মনে করছেন, ‘ব্যালন ডি’অর জেতার ক্ষেত্রে শিরোপা জয় বড় ভূমিকা রাখে। সেক্ষেত্রে রোনালদো চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে ইউরো শিরোপাও জিতেছে। তাই আমার মনে হয় সেই এগিয়ে আছে।’

সেই সঙ্গে রোনালদোর প্রশংসাও করেছেন নেইমার। বলেছেন, ‘রোনালদো একজন গ্রেট খেলোয়াড়। এটা মানতে আমার কোনও আপত্তি নেই।’

২০১৪-১৫ মৌসুমে বার্সার হয়ে ট্রেবল জিতে গতবার পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন লিওনেল মেসি। আর একই পুরস্কার তিনবার জিতেছেন রোনালদো। এ বছর জিতে মেসির সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ রয়েছে তার।

উল্লেখ্য, ৪৯ ম্যাচে ৪১টি গোল করেছেন মেসি। আর রোনালদো ৪৮ ম্যাচে করেছেন ৫১ গোল।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী