বিপিএল জিতে আক্ষেপ ঘুচাতে চায় শেখ রাসেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৬, ১৯:৩৬আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৯:৩৮

কোচ মারুফুল হকের হাত ধরে শেখ রাসেল ক্রীড়া চক্র ২০১২-১৩ মৌসুমে জিতেছিল তিনটি শিরোপা। ওই মৌসুমে তারা ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জিতেছিল। চলতি মৌসুমে এ পর্যন্ত দুটি টুর্নামেন্টের একটিতেও শিরোপা জিততে পারেনি শেখ রাসেল। আসন্ন বিপিএল চ্যাম্পিয়ন হ‌‌‌য়ে সে আক্ষেপ দূর করতে চায় দলটি। আজ বাফুফে ভবনে দলগুলোর পরিচিতি অনুষ্ঠানে সে প্রত্যয়ই ব্যক্ত করেছেন কোচ মারুফ ও অধিনায়ক আতিকুর রহমান মিশু। বিপিএল জিতে আক্ষেপ ঘুচাতে চায় শেখ রাসেল

মারুফের কণ্ঠে একইসঙ্গে হতাশা ও প্রত্যয়ের ছাপ। তিনি বলেন, 'আমরা দল গঠন করেছিলাম একটা লক্ষ্য নিয়ে। লক্ষ্যটি ছিল, যে টুর্নামেন্টই খেলি না কেন চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো। কিন্তু দুটি টুর্নামেন্টে আমরা ব্যর্থ হয়েছি। সামনে বিপিএল, এবার আমরা ব্যর্থ হতে চাই না। আমাদের উইং ও ডিফেন্সে কিছু সমস্যা ছিল, বিদেশি খেলোয়াড়দের অ্যাডজাস্টমেন্টেও সমস্যা ছিল। ফিকরু প্রথম টুর্নামেন্টটি ভাল খেললেও পরেরটিতে পুরো ফিট ছিল না। এখন সব সমস্য কাটিয়ে আমরা পুরোপুরি প্রস্তুত। ফরোয়ার্ড লাইনে এমিলি এখনও পুরো ফিট না হলেও শাখাওয়াত রনি ফিট।'

আগামী মাসে ভুটানের এফসি টারটনের বিপক্ষে এএফসি কাপ-২০১৭ সালের বাছাই পর্বে খেলবে রাসেল। যেহেতু সেখানেও মাত্র দুইজন বিদেশি খেলোয়াড় খেলাবার সুযোগ রয়েছে তাই ফেডারেশনের মাধ্যমে অন্য দলের কাছে কয়েকজন খেলোয়াড় চাইবে রাসেল। দলগুলো হলো ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী, শেখ জামাল ও আরামবাগ। মারুফ এ ব্যাপারে বাফুফে সহ-সভাপতি আবদুস সালান মুর্শেদীর কাছে আবেদন জানালে তিনি ইতিবাচক সাড়া দেন।

অধিনায়ক মিশু বলেন, 'লিগ শিরোপাই সবচেয়ে বড় সাফল্য। গত টুর্নামেন্ট জিততে না পারার ব্যর্থতা ভুলে আমরা তাকিয়ে আছি বিপিএল শিরোপার দিকে। বিপিএল জেতার মতো দল আমাদেরও আছে।'

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী