বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তি রয়েছে ২০১৮ সাল পর্যন্ত। তবে ওই মেয়াদ শেষ হওয়ার আগেই আরও দীর্ঘমেয়াদী চুক্তিতে মেসিকে আবদ্ধ করতে চায় কাতালান ক্লাবটি। তাতে আপত্তি নেই মেসি কিংবা তার বাবা হোর্হে মেসিরও। জানা গেছে দ্রুতই হতে পারে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।
ইএসপিএন-এর খবর ২০২১ সাল পর্যন্ত মেসির সঙ্গে চুক্তি করতে চায় বার্সেলোনা। বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ বার্তোমেও বলেছেন, ‘মেসির সঙ্গে আমাদের চুক্তি নবায়ন করা জরুরি। সঙ্গে অন্যান্য খেলোয়াড়রাও, যাদের আমরা ধরে রাখতে চাই।’
কয়েকদিন আগেই নেইমারের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি সম্পন্ন করেছে বার্সেলোনা। জানা গেছে, সান্তোস থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বারবোসাকেও দলে টানার চেষ্টা করছে বার্সা।
/এমআর/








