গার্দিওলাকে স্পেনের দায়িত্বে দেখতে চান দেল বস্ক

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০১৬, ২০:১০আপডেট : ১৭ জুলাই ২০১৬, ২০:১৫

দেল বস্ক-গার্দিওলা ইউরোর পরই স্পেনের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ভিসেন্তে দেল বস্ক। বিশ্বসেরা এই কোচের উত্তরসূরি খুঁজছে দেশটির ফুটবল ফেডারেশন। তবে, দেল বস্ক নিজেই চাইছেন তার স্থলাভিষিক্ত করা হোক পেপ গার্দিওলাকে। বার্সেলোনা আর বায়ার্ন মিউনিখকে কোচিং করানো গার্দিওলার বর্তমান ঠিকানা ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি।

তিনি বলেন, এই মুহূর্তে গার্দিওলার চেয়ে সেরা কোচ নেই। এটা নিয়ে কোনও সন্দেহ থাকার কথা নয়। দারুণ মেধাসম্পন্ন গার্দিওলা তার কোচিং ক্যারিয়ারে আরও উন্নতি করেছে। তাকে স্পেনের কোচ না করার কোনও কারণ দেখছি না।

তিনি আরও যোগ করেন, অতীতে আমরা অনেক বিদেশি কোচ নিয়োগ দিয়েছি। আর স্প্যানিশ কোচরাই বিদেশে কোচিং করাচ্ছেন। গার্দিওলার মতো এমন একজন কোচ পেয়ে আমরা গর্বিত। যদিও সে একজন কাতালান, কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় কাউকে আলাদা করে দেখা উচিত নয়। কাতালানিয়া কারো দ্বারা দেশের ফুটবলের উন্নতিকে আমি ভিন্নভাবে দেখছি না।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি