আন্তর্জাতিক শিরোপা না জিতলেও মেসিই সেরা: রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০১৬, ২২:৪১আপডেট : ১৭ জুলাই ২০১৬, ২২:৪৬

আন্তর্জাতিক শিরোপা না জিতলেও মেসিই সেরা: রোনালদিনহো আর্জেন্টিনার হয়ে তিনটি কোপা আমেরিকা আর একটি বিশ্বকাপের ফাইনাল খেললেও শিরোপা জিততে ব্যর্থ হন পাঁচবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় লিওনলে মেসি। সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হেরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি।

তবে জাতীয় দলের হয়ে কোনও শিরোপা না জিতলেও মেসিই বিশ্বসেরা ফুটবলার বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রোনালদিনহো। মেসির সাবেক বার্সা সতীর্থ রোনালদিনহো রবিবার বলেন, 'আমার কাছে, আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির চলে যাওয়ায় কিছুই পরিবর্তন হবে না। এখনও সে বিশ্বের সেরা ফুটবলার। তার প্রতি আমার যে শ্রদ্ধা আছে তা আদৌ পরিবর্তন হবে না।'

তিনি আরও বলেন, 'সে যদি সত্যিই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে খেলাটা তার অভাব অনুভব করবে এবং ভক্তরাও তার অভাব বোধ করবে।'

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের