ভারতীয় ফুটসালে একাই পাঁচ গোল করলেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০১৬, ২৩:০৫আপডেট : ১৭ জুলাই ২০১৬, ২৩:০৮

ভারতে প্রিমিয়ার ফুটসাল লিগ মাতাতে এসে নিজের চিরচেনা খেলা দেখালেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। তার পায়ের ছোঁয়াতেই ফুটসাল লিগে ব্যাঙ্গালুরুকে ৭-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে রোনালদিনহোর দল গোয়া। এদিন গোয়ার হয়ে একাই ৫ গোল করেছেন রোনালদিনহো। ভারতীয় ফুটসালে একাই পাঁচ গোল করলেন রোনালদিনহো

ম্যাচের শুরু থেকেই রোনালদিনহোর পায়ের ভেলকি দেখে রোমাঞ্চিত হয় আগত হাজার হাজার দর্শক। শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন রোনালদিনহো। কিন্তু এর কিছুক্ষণ পরেই গোল করে ম্যাচে সমতা আনে ব্যাঙ্গালুরু। জোনাথনের দ্বিতীয় গোল করলে ম্যাচে ২-১ গোলে এগিয়ে যায় ব্যাঙ্গালুরু। কিন্তু রোনালদিনহো গোল করে ২-২ সমতা ফেরান। বিরতির আগেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করে দলকে ৩-২ গোলে এগিয়ে নিয়ে যান সাবেক এই বার্সা তারকা।

বিরতির পরও চলতে থাকে রোনালদিনহো শো। পল স্কোলসের ব্যাঙ্গালুরু একদম কোণঠাসা হয়ে পড়ে রোনির সামনে। একে একে আরও দুইটি গোল তুলে নেন রোনালদিনহো।

দলের ৭ গোলের ৫টিই করেন এই ফুটবলার। এর আগে প্রথম ম্যাচে ক্রেসপোর কলকাতার কাছে ৪-২ গোলে হেরেছিল রোনালদিনহোর গোয়া।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান