ভিন্ন অবয়বে উন্মোচিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের লোগো-ট্রফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৬, ২০:২৯আপডেট : ১৮ জুলাই ২০১৬, ২০:৫৭

ভিন্ন অবয়বে উন্মোচিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের লোগো-ট্রফি ভিন্ন অবয়বে, আধুনিক ধারায় দর্শকদের মনোরঞ্জন করার অভিপ্রায়ে এবার আয়োজিত হতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের নবম আসর। যার সূচনায় আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারা হোটেলে উন্মোচিত হলো জজ ভূঁইয়া গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগের লোগা ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান।

বিপিএলকে আধুনিক ধারায় উপস্থাপন করে দেশব্যাপী ফুটবলের নতুন জোয়ার আনার প্রত্যয় ব্যক্ত করেছেন অনুষ্ঠানে উপস্থিত ফুটবল ব্যক্তিত্বরা। গতানুগতিকার মোড়ক ভেঙে  ফুটবলকে নতুনভাবে দর্শকদের কাছে নিয়ে যাওয়ার প্রয়াসে আগাগোড়া ঠাসা ছিল অনুষ্ঠানটি।

বিপিএল-এর থিম সং ‘লেটস শাউট ফর ফুটবল’এর তালে তালে নেচেছেন জনপ্রিয় অভিনেতা নিরব। বিপিএল-এর থিম সং ‘লেটস শাউট ফর ফুটবল’-এর তালে তালে নেচেছেন জনপ্রিয় অভিনেতা নিরব। গানটি তৈরি করা হয়েছে বর্তমান সময়ের উপযোগী ছন্দে ও বাজনায়।
বিপিএল-এর ট্রফি উপস্থাপন করা হয়েছে এর ১২ টি দলের অধিনায়কদের দিয়ে। স্যুট পড়া অধিনায়করা র‌্যাম্পে হেঁটেছেন মডেলদের সঙ্গে। এর আগে ১২টি দলের পতাকা ও জার্সি পড়ে দর্শকদের কাছে উপস্থিত হন মডেলরা; পরিচিত করেছেন ক্লাবগুলোকে। সুরের মূর্ছনায় লেজারের নয়নাভিরাম বর্ণিল রংয়ে একের পর এক সৃষ্টি হয়েছে ভিন্ন ভিন্ন আবহ। যার মূল প্রতিপাদ্য ছিল ফুটবল। এলইডি স্ক্রিন বা পোস্টার যাই নজরে আসুক না কেনও তা ছিল ফুটবলকে ঘিরেই। বিপিএল-এর ট্রফি উপস্থাপন করা হয়েছে এর ১২ টি দলের অধিনায়কদের দিয়ে।
অনুষ্ঠানে আগত অতিথির সবারই কণ্ঠে ফুটে উঠেছিল ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয়। অনুষ্ঠানে ফুটবলকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে ফেডারেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন, ‘বাফুফে ফুটবলকে আবার সেই আগের অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছে তাতে তাদের শুভেচ্ছা জানাই। ফুটবল বাঙালির প্রাণের খেলা তা অনেক পেছনে পড়ে গেছে। ফুটবলের যে জনপ্রিয়তা ছিল,আমরা ফুটবলকে সেই আগের অবস্থানে নিয়ে যাবো। বিশেষ করে ফুটবলকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে ব্যবস্থা নেওয়া হবে।’
ফুটবলের নতুন এই উদ্যোগে রোমাঞ্চিত বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। ফুটবল উন্নয়নে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘আমাদের কাজ হলো ফুটবল আয়োজন করা। এজন্য আমরা অনেক সহায়তা পাচ্ছি স্পন্সরদের কাছ থেকে। আমার মনে হয় না আমরা ফুটবলে এমন উৎসব দেখেছি। আমরা যদি একসঙ্গে কাজ করি ফুটবল কেনও আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারবে না? আমি যদি খেলতে পারি বিদেশে, আমার ফুটবলাররা কেনও পারবে না? কাবগুলোকে আমি একটি কথা বলি- আপনাদের সমর্থন প্রয়োজন। ফুটবলে কাজ করা অনেক কঠিন। ফুটবলের উন্নয়নের জন্য সবার সাহায্য প্রয়োজন।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের লোগো নতুন রূপে ঘরোয়া ফুটবলের আয়োজনের অন্যতম উদ্যোক্তা ধরা হয় সাইফ গ্লোবাল স্পোর্টস লিমিটেডের চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিনকে। দেশের ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ সফল করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি, ‘ফুটবলের সোনালী দিন ফিরিয়ে আনতেই উদ্যোগ নিয়েছি। পেশাদার লিগ বিগত কয় বছর ধরেই হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে যৌথভাবে সারা দেশে ছড়িয়ে দিতে ভিন্ন আঙ্গিকে এই প্রিমিয়ার লিগ আয়োজন করতে যাচ্ছি আমরা। ক্লাবের ডেভেলপম্যান্ট যদি আমরা না করতে পারি। তাহলে বাংলাদেশের জাতীয় দল উপকৃত হবে না। আগামী বছর কাজ করবো কাবগুলোকে নিয়ে। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়েই খেলাগুলো হবে। খুব শীঘ্রই বাংলাদেশকে নিয়ে এশিয়া এবং বিশ্বের দরবারে হাজির হতে পারবো বলে আশা করি।’

এছাড়াও বক্তব্য রাখেন জজ ভূঁইয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা একরামুল হক।

ছবি: সাজ্জাদ হোসেন।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী