শফিকুল ইসলাম মানিককে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কোচের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবারই এ তথ্য জানায় ক্লাবের একটি সূত্র। জাতীয় দলের সাবেক এই কোচের জায়গায় শেখ জামালে আবার দায়িত্ব নিতে আসছেন নাইজেরিয়ান কোচ জোসেফ আফুসি।
তবে মানিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ সকালেও ক্লাবে খেলোয়াড়দের অনুশীলন করিয়েছি। বিকালে আমাকে সহকারী ম্যানেজার হোসেন জানান, ক্লাবে আমার নামে সভাপতির একটি চিঠি আছে। এটি আমাকে গ্রহণ করতে হবে।’
মানিক আরও বলেন, ‘আমার কাছে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনও চিঠি আসনি তবে আমি শুনলাম আমাকে নাকি অব্যাহতি দেওয়া হয়েছে।’
জানা গেছে, ২০১৪-১৫ মৌসুমে শেখ জামালকে চ্যাম্পিয়ন করানো কোচ জোসেফ আফুসি আগামী মাসের শুরুতেই দায়িত্ব নেবেন।
/আরএম/এফআইআর/








