অলিম্পিকে নেইমারের ওপর নির্ভরশীল থাকতে চায় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০১৬, ১৭:০১আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৭:০৫

অলিম্পিকে নেইমারের ওপর নির্ভরশীল থাকতে চায় ব্রাজিল রিও অলিম্পিককে সামনে রেখে প্রথমবারের মতো স্বর্ণ জয়ের লক্ষ্যে মাঠে নামবে স্বাগতিক ব্রাজিল। আর সেটি বাস্তবায়নে দলটির কোচ রোজারিও মিকেল নির্ভর করছেন বার্সেলোনা তারকা নেইমারের ওপর!

কোপা আমেরিকায় হতাশাজনক বিদায়ের পর সিনিয়র দলের কোচ দুঙ্গাকে সড়িয়ে অনূর্ধ্ব-২০ দলের কোচ মিকেলের ওপর অলিম্পিক দলের দায়িত্ব দেয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। রিও অলিম্পিককে সামনে রেখে প্রথম অনুশীলন সেশনের পর মিকেল এ প্রসঙ্গে বলেছেন, ‘আমি নেইমারের ওপর নির্ভরশীল থাকতে চাই। নেইমারের মতো একজন খেলোয়াড়কে দলে রাখতে বিশ্বের কোনও কোচই পিছপা হবে না। যদিও অনেকেই আমাকে বলেছেন নেইমারের ওপর পুরোপুরি নির্ভর না হওয়ার জন্য। কিন্তু আমি তাদের সঙ্গে একমত নই।’

উল্লেখ্য, অলিম্পিক গেমস শুরু হবে আগামী ৫ আগস্ট।  

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের