'বিশ্বাসঘাতক হবেন না হিগুয়েন'

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০১৬, ১৭:৫৭আপডেট : ২১ জুলাই ২০১৬, ১৭:৫৯

'বিশ্বাসঘাতক হবেন না হিগুয়েন' কিছুদিন আগে রিয়াল মাদ্রিদে ফিরে গেছেন আলভারো মোরাতা। ফলে মরিয়া হয়ে আরেকজন স্ট্রাইকার খুঁজছে জুভেন্টাস। তুরিনের ওল্ড লেডিদের চোখ পড়েছে নাপোলির হিগুয়েনের উপর। গত মৌসুমে সিরি আ'তে ৩৬ গোল করে ষাট বছর পুরনো রেকর্ড ভেঙেছিলেন হিগুয়েন। সেই সুবাদে নাপোলিও দ্বিতীয় হয়েছিল লিগে।

হিগুয়েনকে তাই দলে ভেড়াতে কোমর বেঁধেই মাঠে নেমেছে জুভেন্টাস। ইতালিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দেবেন কিনা সে বিষয়ে মুখ খুলেননি হিগুয়েন নিজে। তবে দুটি ক্লাব ইতোমধ্যে হিগুয়েনকে নিয়ে নেমেছে অন্যরকম যুদ্ধে।

নাপোলি প্রেসিডেন্ট আরেলিও লরেন্তিস হিগুয়েনকে বিক্রি করা সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। 'শত্রুশিবিরে' বিক্রি তো করার প্রশ্নই উঠে না। একইসঙ্গে হিগুয়েনকে একরকম হুমকি দিয়ে তিনি বলেন, হিগুয়েন যদি নাপোলি থেকে 'শত্রু' দলে যোগ দেয়, তবে সেটা ‘বিশ্বাসঘাতকতা’ হবে। আশা করি সে এটা করবে না। লরেন্তিস একইসঙ্গে পরিষ্কার জানিয়ে দেন, হিগুয়েইনকে পেতে হলে যে কোনও ক্লাবকে ৯৪ মিলিয়ন ইউরো খরচ করতে হবে।

তিনি বলেন, হিগুয়েনকে বিক্রির খবর অহেতুক গুজব। কেউ যদি হিগুয়েনকে ‘রিলিজ ক্লজ’ দিয়ে নিতে না পারে, তবে সে নাপোলিতেই থাকবে। কেউ যদি 'রিলিজ ক্লজ' দিতেও চায়, তারপর আমরা দেখব সে কি মত দেয়। তার জন্য যে কোনও ইতালিয়ান ক্লাবে যাওয়াই নাপোলির সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সামিল হবে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের