শেষ মুহূর্তের গোলে শেখ জামালকে রুখে দিল আরামবাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৬, ১৯:১২আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৯:৫৫

জজ ভুইয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঘটনাবহুল উদ্বোধনী ম্যাচে শিরোপাধারী শেখ জামালকে ১-১ গোলে রুখে দিয়েছে আরামবাগ। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় প্রথমে গোল করেছিল জামাল, দ্বিতীয়ার্ধে সমতাসূচক গোল করে আরামবাগ। খেলার শেষ মিনিটে দুই দলই পরিণত হয় দশ জনের দলে। শেষ মুহূর্তের গোলে শেখ জামালকে রুখে দিল আরামবাগ

খেলার ১৬ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডারলিংটনের গোলে এগিযে যায় শেখ জামাল। মিডফিল্ডার রাকিব সরকারের সঙ্গে ওয়ান-টু করে আরামবাগ ডিফেন্স ভেদ করেন এমেকা। বক্সের মাঝামাঝি স্থান থেকে নেন ডান পায়ের জোরালো শট। আরামবাগ গোলরক্ষক মিটুল হাসান বল রোখার চেষ্টা করেও পারেননি।

গোলের পরও শেখ জামাল আক্রমণ অব্যাহত রাখে। এর ধারাবাহিকতায় ২২ মিনিটে বক্সের ওপরে একটি ফ্রি কিক আদায় করে নেয়। ভালোই শট নিয়েছিলেন গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডারবো। কিন্তু আরামবাগ গোলরক্ষক মিটুল হাসান বল ফিস্ট করে দলকে এ যাত্রা বাঁচিয়ে দেন।

ল্যান্ডিং আবারও দলকে হতাশায় ডোবান ৪১ মিনিটে। মিডফিল্ডার শিহাবের শট মিটুল হাসান ফিরিয়ে দিলে রিবাউন্ড এসে পড়ে ল্যান্ডিংয়ের পায়ে। গাম্বিয়ান মিডফিল্ডারটি বেশি জোরে মারতে গিয়ে বল তুলে দেন ক্রসবারের ওপরে। বলা যায় প্রধমার্ধে একচেটিয়া আধিপত্য বিস্তার করে শেখ জামাল। শেষ মুহূর্তের গোলে শেখ জামালকে রুখে দিল আরামবাগ

তবে দ্বিতীয়ার্ধে চিত্রটা পাল্টে যায়, অারামবাগ বল ধরে রেখে খেলা শুরু করলে শেখ জামালের প্রেসিং ফুটবল হারায় ছন্দ। ৬৩ মিনিটে একটি কাউন্টার অ্যাটাক থেকে ডিফেন্ডার মনসুর আমিনের আচমকা নেওয়া ২৫ গজি শট জামাল গোলরক্ষক হিমেলের হাতে লেগে আঘাত হানে সাইড পোস্টে। ৭২ মিনিটে জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া তরুন উইঙ্গার জাফর ইকবাল নিজ দক্ষতায় দুইজন জামাল ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন পোস্টের ওপরে।

ইনজুরি টাইমে সমতা ফেরায় আরামবাগ। ৯২ মিনিটে মনসুর আমিনের ক্রসে ছোট বক্সের ওপর থেকে ভলি শটে আরামবাগকে সমতায় ফেরান ফরোয়ার্ড মো: আবদুল্লাহ।

শেষ মুহূর্তে গোল খেয়ে মেজাজ হারান এমেকা ডারলিংটন। আরামবাগের নাইজেরিয়ান ডিফেন্ডার ইসা ইউসুফের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। দুজনকেই ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। ফলে উভয় টিম ১০ জনের দলে পরিণত হয়।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে