মুসার জোড়া গোলে মুক্তিযোদ্ধার দাপুটে জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৬, ২১:৫২আপডেট : ৩০ জুলাই ২০১৬, ২২:৫৩

মুসার জোড়া গোলে মুক্তিযোদ্ধার দাপুটে জয় নাইজেরিয়ান ফরোয়ার্ড আহমেদ কোলো মুসার দুটি ও জাভেদ খানের একটি গোলে আরামবাগকে ৩-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলাটিতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি 'জায়ান্ট কিলার' খ্যাত আরামবাগ। তারা হার মানে মুক্তিযোদ্ধার ল আউট টিমওয়ার্কের কাছে। 

খেলার শুরুতে আরামবাগ ও মুক্তিযোদ্ধা উভয় দলই একাধিক আক্রমণ শানালেও পায়নি গোলের দেখা। ২২ মিনিটে মুক্তিযোদ্ধার নাইজেরিয়ান ফরোয়ার্ড আহমেদ কোলো মুসার দূর পাল্লার শট আঘাত হানে সাইড পোস্টের ওপরের অংশে। আরামবাগও পেয়েছিল গোল করার সুযোগ ২৯ মিনিটে মিডফিল্ডার মো. আবদুল্লাহর করা ফ্রি-কিক মুক্তিযোদ্ধা গোলরক্ষক মামুস খানের হাত থেকে ফসকে গিয়েছিল। সামনে দাঁড়ানো কেস্টার একন বল পোস্টে ঠেলতে পারেননি।

৩৬ মিনিটে গোলের খরা ভাঙ্গে মুক্তিযোদ্ধা। বক্সের মাঝে উড়ে আসা একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে হাতে লাগিয়ে ফেলেন মিডফিল্ডার সজিব। রেফারি পেনাল্টি দিতে দেরি করেননি। স্পট কিকে আরামবাগ গোলরক্ষক মিতুল হাসানকে ভুল দিকে ডাইভ দিতে বাধ্য করেন আহমেদ কোলো মুসা। ম্যাচে এগিযে যায় মুক্তিযোদ্ধা।

এ মুসাই ৮০ মিনিটে মুক্তিযোদ্ধার জয় নিশ্চিত করেন। মাঝমাঠ ধেকে উড়ে আসা একটি লং বল তিনি আয়ত্বে নেন আরামবাগ বক্সের বাম প্রান্তে। পায়ের কারূকাজে পরাস্ত করেন আগুয়ান গোলরক্ষক মিটুল হাসান ও একজন ডিফেন্ডারকে। ঠাণ্ডা মাথায় বল ঠেলে দেন জালে। ৮৪ মিনিটে আরামবাগ ডিফেন্সের ভুলে বদলি ফরোয়ার্ড জাভেদ খান করেন তৃতীয় গোলটি।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের