ফুটবলের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসছে তিন প্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৬, ১৬:২৯আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৬:৩৭

ফুটবলের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসছে তিন প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসছে তিন স্বনামখ্যাত ব্যবসায়ী প্রতিষ্ঠান। এরা হলো- তমা গ্রুপ, ম্যাক্স গ্রুপ ও ইমপ্রেস গ্রুপ।  এ লক্ষ্যে আজ রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজি সালাউদ্দিনের সঙ্গে তার ব্যক্তিগত কার্যালয়ে এক আলোচনায় বসেন প্রতিষ্ঠানগুলোর কর্ণধাররা।

আলোচনার পর তারা নীতিগতভাবে একমত হন যে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের উন্নয়নে তাদের প্রতিষ্ঠানের সম্পৃক্ততা থাকবে। আগামী ৮ আগস্ট এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানানো হয়।

বাফুফে সভাপতি কাজি সালাউদ্দিন আলোচনা শেষে উপস্থিত সংবাদ কর্মীদের জানান, তিনি চান জাতীয় ফুটবল দলের নির্বিঘ্ন পদচারণা। বিশেষ করে জাতীয় ফুটবল দলের বিদেশি কোচ, ট্রেনার, গোলকিপিং কোচ, টেকনিক্যাল ডাইরেক্টর-এসব খাতে বাফুফের বড় অংকের অর্থ প্রয়োজন। তাই দেশের স্বনামধন্য কয়েকটি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা চেয়েছিল বাফুফে।

সেই লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়  ফুটবল দলকে সাহায্য করতে রাজি হয়েছে প্রতিষ্ঠানগুলো। সবার মতো তারাও চান আরও বিস্তৃত হোক বাংলাদেশ ফুটবল দলের দিগন্ত।

এ প্রসঙ্গে ম্যাক্স গ্রুপের কর্ণধার ইঞ্জিনিয়ার গোলাম মো. আলমগীর বলেন, ‘আমি ফুটবলের ও সালাউদ্দিনের একজন ভক্ত। তার মতো আমিও বিশ্বাস করি বাংলাদেশ ফুটবলের সম্ভাবনার কথা। আমরা নীতিগতভাবে বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।  বাংলাদেশ এশিয়ান কাপে খেলবে বলে আমি বিশ্বাস করি; আমরা দীর্ঘ মেয়াদী চুক্তি চাই। আর এ ব্যাপারে  ৮ আগস্ট  বিস্তারিত জানাতে পারবো।’

তমা গ্রুপের চেয়ারম্যান আতিকুর রহমান ভূঁইয়া মানিকের গলায়ও একই সুর। তিনি বলেন, ‘ফুটবল উন্নয়নে চাই সমন্বিত প্রয়াস। তাই ফুটবলের উন্নয়নে অবদান রাখতে চাই বলেই এসেছি ফুটবল অঙ্গনে। আশা করি, এ প্রয়াস বিফলে যাবে না।’

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘যে সকল খাতের কথা বলা হয়েছে তার ব্যয় সংকুলানের জন্য বাফুফের বার্ষিক ছয় থেকে সাত কোটি টাকার প্রয়োজন। দেখা যাক, জাতীয় দলের সম্ভাব্য পৃষ্ঠপোষকরা  কী দেয়।’

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি