শেখ রাসেলকে হারিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৬, ২১:৪৫আপডেট : ০১ আগস্ট ২০১৬, ২২:০৩

শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে জেবি বাংলাদেশ প্রিমিয়িার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছেছে চট্টগ্রাম আবাহনী। আজ চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় হেরে টানা তৃতীয় পরাজয়ের স্বাদ নিল বিগ বাজেটের দল শেখ রাসেল। ব্যর্থতার বৃত্তেই আটকে রইলো তারা। শেখ রাসেলকে হারিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী

চমৎকার সূচনা বলতে যা বোঝায় তাই পেয়ে যায় চট্টগ্রাম আবাহনী। খেলার তিন মিনিটে তারা পেয়ে যায় গোলের দেখা। ডান প্রান্ত দিয়ে দ্রুত গতিতে বল নিয়ে রাসেল রক্ষণভাগে ঢুকে পড়েন রুবেল মিয়া। করেন মাপা একটি ক্রস। রাসেল গোলরক্ষক লিটন বল পাঞ্চ করলেও তা বিপদমুক্ত হয়নি। বল এসে পড়ে বক্সের মাঝামাঝি ফাঁকায় দাড়ানো ফরোয়ার্ড মো. ইবরাহিমের পায়ে। ঠাণ্ডা মাথায় তিনি বল পোস্টের ভেতরে ঠেলে দেন।

মিডফিল্ডার জামাল ভুঁইয়ার ৪৩ মিনিটের গোলে খেলায় ফিরে আসে শেখ রাসেল। ডান প্রান্ত থেকে কর্নার করেছিলেন মোনায়েম খান রাজু। এটিতে হেড করেন জামাল ভূঁইয়া। তাতে মাথা ছোঁয়ান ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড জুলিয়াস ইকাঙ্গা। গোলরক্ষক অাশরাফুল ইসলাম রানা বল পাঞ্চ করলে আবারও বল পেয়ে যান জামাল। বাম পায়ের গ্রাউন্ডারে বল জড়িয়ে দেন জালে।

দ্বিতীয়ার্ধে চট্টগ্রাম আবাহনীর আধিপত্য থাকলেও রাসেল টানা তৃতীয় পরাজয় এড়ানোর জন্য বেছে নেয় রক্ষনাত্মক কৌশল। লক্ষ্য ছিল অন্তত একটি পয়েন্ট অর্জন করা। কিন্তু তাদের সে প্রত্যাশা পুরণ হয়নি। ৮৯ মিনিটে লিওনেল প্রিউক্স একক প্রচেষ্টায় করেন চট্টগ্রাম আবাহনীর জয়সূচক গোলটি।

তিন ম্যাচে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট সাত, আর তিন ম্যাচে কোনও পয়েন্ট নেই রাসেলের।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের