বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসর অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ও সাঁতার মূল আকর্ষণ হলেও ছেলেদের ফুটবল নিয়ে উন্মাদনার কমতি নেই। আর প্রথম দিনেই মাঠে নামছে দুই পরশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। আজ রাত ১টায় ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ২০০৪ ও ২০০৮ সালে স্বর্ণ জয়ী আর্জেন্টাইনদের বিপক্ষে রাত তিনটায় মাঠে নামবে পর্তুগাল।
আয়োজক দেশ ব্রাজিলের গ্রুপে আছে ডেনমার্ক, দক্ষিণ আফ্রিকা আর ইরাক। আর্জেন্টিনাকে লড়তে হবে হন্ডুরাস-পর্তুগালের বিপক্ষেও। লড়াই করেই স্বর্ণ জিততে হবে ফেভারিটদের। ০৪ আগস্ট শুরু হবে ফুটবলের জমজমাট এই আসর শেষ হবে আগামী ২০ আগস্ট। রিও ডি জেনেইরোর মারাকান স্টেডিয়ামে ফাইনালের মধ্যদিয়ে আসরের পর্দা নামবে।
পুরুষদের ফুটবলে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। ফলে দ্বিতীয় রাউন্ডই কোয়ার্টার ফাইনাল। প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে। ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই কাজটা কঠিন হওয়ার কথা নয়। অনূর্ধ্ব-২৩ দলকেই পাঠানো হয় অলিম্পিকে। তবে তিনজন সিনিয়র ফুটবলার খেলতে পারবেন।
আজকের খেলা:
ইরাক-ডেনমার্ক-------- রাত ১০টা
হন্ডুরাস-আলজেরিয়া----- রাত ১২টা
ব্রাজিল-দ. আফ্রিকা ------- রাত ১টা
মেক্সিকো-জার্মানি---------- রাত ২টা
পর্তুগাল-আর্জেন্টিনা------------রাত ৩টা
সুইডেন-কলম্বিয়া-------------রাত ৪টা
ফিজি-দ. কোরিয়--------- ভোর ৫টা
নাইজেরিয়া-জাপান------- সকাল ৭টা
/এমআর/








