বিজেএমসির সঙ্গে ড্র করলো মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৬, ১৭:৫৯আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৯:১৩

বিজেএমসির সঙ্গে ড্র করলো মোহামেডান জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে রবিবার দিনের একমাত্র খেলায় ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে টিম বিজেএমসি ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

এদিন প্রথমার্ধে সংযুক্ত সময় দেওয়া হয়েছিল তিন মিনিট। আর তারই প্রথম মিনিটে মোহামেডানকে এগিয়ে দেন ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ। মাঝমাঠ থেকে একটি থ্রু বল আয়ত্ত্বে নিয়ে বিজেএমসি ডি-বক্সে ঢুকে পড়েন সবুজ। ডান প্রান্ত থেকে নেন একটি বাঁকানো শট, বল ইনসুইং করে আশ্রয় নেয় দূরের পোস্টের জালে।

বিজেএমসিকে খেলায় ফিরিয়ে আনেন মিডফিল্ডার মোখলেসুর রহমান মুকু। ৫০ মিনিটে বদলি মিডফিল্ডার আবদুল্লাহ পারভেজের ট্রেড মার্ক বাম পায়ের বাঁকানো কর্নারে ছোট বক্সের ওপরে লাফিয়ে উঠে হেড করেন মুকু। মোহামেডান গোলরক্ষক নেহালের অসহায় আত্মসমর্পণ ছাড়া আর কিছু করার ছিল না।

এরফলে তিন খেলায় টিম বিজেএমসির পয়েন্ট তিন, তারা আছে নবম স্থানে। সমান সংখ্যক তিন খেলায় মোহামেডানেরও পয়েন্ট তিন তবে গোল পার্থক্যে তারা আছে দশম স্থানে।

 /আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি