ঢাকা আবাহনীকে রুখে দিল মুক্তিযোদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৬, ১৮:৪৩আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৯:৩০

ঢাকা আবাহনীকে রুখে দিল মুক্তিযোদ্ধা জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনীকে ১-১ গোলে রুখে দিয়েছে  মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

আজ সোমবার ময়মনসিংহের রফিক উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে প্রথমার্ধে গোল করেছিল আবাহনী কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা এনে আবাহনীকে পয়েন্ট ভাগাভাগিতে বাধ্য করে মুক্তিযোদ্ধা।

এদিন খেলার ১৩ মিনিটে এগিয়ে যায় ঢাকা আবহনী। মিডফিল্ডার  ইমন বাবুর ডান প্রান্ত থেকে করা ক্রসে বক্সের মাঝামাঝি অবস্থান থেকে জোরালো ভলিতে গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা।

বিরতির পর যখন খেলা হয়েছে মাত্র দুই মিনিট তখন সমতা আনে মুক্তিযোদ্ধা। মিডফিল্ডার মোবারক হোসেনের করা ক্রসে হেড করে আবাহনী গোলরক্ষক সোহেলকে পরাস্ত করেন মজিবুর রহমান মানিক।

 তবে  ম্যাচের ৯৩ বা অতিরিক্ত চার মিনিট সময়ের তৃতীয় মিনিটে মুক্তিযোদ্ধা ফরোয়ার্ড জাভেদ খান ফাঁকা পোস্টে গোল করতে ব্যর্থ হলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মুক্তিযোদ্ধাকে।

এই ম্যাচের মধ্য দিয়ে দুই দলই খেলেছে চারটি করে খেলা। উভয় দলের পয়েন্ট আট।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী