জয় অব্যাহত রেখেছে শেখ জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৬, ১৯:০১আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৯:১০

জয় অব্যাহত রেখেছে শেখ জামালজেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়যাত্রা অব্যাহত রেখেছে শিরোপাধারী শেখ জামাল ধানমণ্ডি। আজ বৃহস্পতিবার ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের প্রথম খেলায় শেখ জামাল ৩-১ গোলে হারায় সকার ক্লাব ফেনীকে।

এরফলে দুই জয় ও তিন ড্র নিয়ে শেখ জামাল পাঁচ খেলায় নয় পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার শীর্ষে। অন্যদিকে পাঁচ খেলায় ফেনী সকারের পয়েন্ট পাঁচ।

এদিন শুভ সূচনা বলতে যা বোঝায় তাই পায় শেখ জামাল এবং তা খেলার তৃতীয় মিনিটে। ওয়ান-টু করে ফেনী সকার ডিফেন্স ভেদ করেন এমেকা ডারলিংটন ও এনামুল। এরপর আগুয়ান গোলরক্ষক সুজন চৌধুরীর মাথার ওপর দিয়ে আলতো চিপে ম্যাচের প্রথম গোলটি করেন এনামুল।

এরপরেও ফেনী সকারের মনোবল ছিল অটুট আর তারা নিয়মিতই ঢুঁ মারতে থাকে প্রতিপক্ষ শিবিরে। ২৫ মিনিটে উচে ফেলিক্সের ফরোয়ার্ড পাসে স্লাইডিং করে প্লেস করেছিলেন মিডফিল্ডার চমরিন রাখাইন। বল সাইড পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। প্রথমার্ধের শেষ মিনিটে উচে ফেলিক্সের হেড জামালের ক্রসপিসের সামান্য ওপর দিয়ে বাইরে চলে যায়।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও শুভ সূচনা করে জামাল। ৪৭ মিনিটে আরেকটি দৃষ্টিনন্দন গোল করে দলকে জয়ের পথে এগিয়ে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডারলিংটন। মাঝমাঠ থেকে একটি লং বল নিয়ে তিনজন ডিফেন্ডারের চ্যালেঞ্জ টপকে বাঁক খাওয়া এক শটে গোলটি করেন এমেকা।

৭৩ মিনিটে তৃতীয় গোলটি করেন হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন এনসেলমে। কাউন্টার অ্যাটাক থেকে গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডারবোর সঙ্গে ওয়ান-টু করে ফেনী সকার বক্সে চলে আসেন ওয়েডসন, প্লেসিং শটে বল জড়িয়ে দেন জালে।

শেষ দিকে খেলা শেষের চার মিনিট আগে ব্যবধান কমায় ফেনী। মরক্কোর ফরোয়ার্ড মোরো মোহাম্মদের গতির কাছে পরাস্ত হয় কিছুটা হালকা মেজাজে চলে যাওয়া জামাল ডিফেন্স। মিডফিল্ডার মোহাম্মদ পারভেজের করা কোনাকুনি শট জামাল গোলরক্ষক মোশতাককে বাঁচাবার কোনও সুযোগই দেয়নি।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান