এএফসি কাপে খেলতে শুক্রবার ভুটান যাচ্ছে শেখ রাসেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৬, ১৯:৫৩আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৬:২৬

শুক্রবার ভুটান যাচ্ছে শেখ রাসেল হতাশা আর ব্যর্থতার বৃত্তে বন্দি থেকেই কাল শুক্রবার এএফসি কাপ বাছাই পর্বের প্লে-অফ খেলার জন্য ভুটানের উদ্দেশে পাড়ি জমাবে শেখ রাসেল ক্রীড়া চক্র।

ভুটানের রাজধানী থিম্পুতে খেলার আগে আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার কাছে ২-০ গোলে হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেননি রাসেল কোচ মারুফুল হক বা টিম ম্যানেজমেন্টের কেউই! তাই জানা যায়নি তাদের কী প্রত্যাশা। এ অবস্থায় তিনজন খেলোয়াড়কে ধার নিয়েছে তারা; শেখ জামালের ডিফেন্ডার ইয়াসিন খান, ঢাকা আবাহনীর ফরোয়ার্ড জুয়েল রানা ও চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার নাসিরুদ্দিন চৌধুরীকে দলে ভিড়িয়েছে তারা।

এএফসি কাপের বাছাইপর্বের প্লে-অফে গ্রুপ রয়েছে তিনটি এবং শেখ রাসেল রয়েছে গ্রুপ সি’তে। তিনটি দলের এই গ্রপের অন্য দলগুলো হলো চাইনিজ তাইপির এফসি টারটনস ও ভুটানের এফসি তাতুঙ। শেখ রাসেল ২৩ আগস্ট তাতুঙের সঙ্গে ও ২৫ আগস্ট টারটনসের সঙ্গে খেলবে।

এখানে তিনটি গ্রুপের চ্যাম্পিয়নরা পরবর্তীতে বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এএফসি কাপ এশিয়ান ফুটবল কনফেডারেশনের দ্বিতীয় সারির ক্লাব টুর্নামেন্ট। মোট ৪০টি ক্লাব নিয়ে হবে মূল পর্বের গ্রুপের খেলা।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের