আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের গোলরক্ষকদের কী সমস্যা তা খুঁজে বের করার চেষ্টা করছেন নতুন গোলরক্ষক কোচ নিউজিল্যান্ডের রায়ান স্যান্ডফোর্ড।
শারীরিক গঠনে পুরোপুরি একজন আন্তর্জাতিক গোলরক্ষকের প্রতিচ্ছবি স্যান্ডফোর্ড দুদিন হলো দায়িত্ব নিয়েছেন। তবে ইতোমধ্যেই জেনে গেছেন যে বাংলাদেশের গোলরক্ষকরা আন্তর্জাতিক ম্যাচগুলোতে প্রায়ই খেই হারিয়ে ফেলেন। আজ বৃহস্পতিবার কমলাপুর স্টেডিয়ামে জাতীয় দলের চার গোলরক্ষককে নিয়ে কাজ করতে নেমে পড়েন স্যান্ডফোর্ড। তিনি বলেন, ‘দুই দিনে যা দেখলাম তাতে টেকনিক-ট্যাকটিসে খারাপ না জাতীয় দলের গোলরক্ষকরা। তবে আমি শুনেছি তারা আন্তর্জাতিক ম্যাচে ভুল করে। এটি নানা কারণে হতে পারে, আমি যেহেতু এখনও তাদেরকে কোনও আন্তর্জাতক ম্যাচে দেখিনি তাই এখন কিছু বলতে পারছি না। তবে এ ঘাটতি দূর করার জন্যই আমাকে আনা হয়েছে এবং এটি দূর করার সর্বোচ্চ চেষ্টা করে যাবো।’
উল্লেখ্য, জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে রয়েছেন চার গোলরক্ষক। এরা হলেন- শহীদুল আলম সোহেল, আশরাফুল ইসলাম রানা, মো. নেহাল ও মাকসুদুর রহমান মোশতাক।
/আরএম/এফআইআর/








