শনিবার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৬, ১৮:৫১আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১৮:৫৭

শনিবার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে গ্রুপ সি- এর প্রথম খেলায় কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ। কাল শনিবার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রুপের অন্যতম শক্তিশালী দল ইরানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা।

ছয় দলের এই গ্রুপ থেকে শুধু একটি অর্থ্যাৎ চ্যাম্পিয়ন দলটিই পাবে চূড়ান্ত পর্বের টিকিট। তাই উভয় দলের কাছেই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত বছর নেপালে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ রিজিওনাল চ্যাম্পিয়নশিপে ইরানকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশ পৌঁছেছিল ফাইনালে। সে সাফল্য কালও হবে বলে বিশ্বাস বাংলাদেশের। কোচ গোলাম রাব্বানী ছোটন আত্মবিশ্বাসী তার দল নিজ মাঠে আগের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখবে, ‘আমার দল এবার আগের চেয়ে টেকনিকালি ও ট্যাকটিকালি উন্নত। তাদের মাঝে রয়েছে লড়াই করার মানসিকতা, প্রথম ম্যাচেই আমাদের কঠিন চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা গত তিনটি মাস প্রস্তুতি নিচ্ছি। আমি আশাবাদী বাংলাদেশ মাঠে দেখাবে উন্নতির প্রতিচ্ছবি। আমাদের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়নশিপ। তাই প্রতিটি ম্যাচই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।’

এদিকে অধিনায়ক কৃষ্ণা রানী সরকার কোনও বাড়তি চাপ নিতে রাজি নন। তার মতে, ‘আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই। মাথা গরম করবো না, ইরান শক্তিশালী দল তাই আমাদের ভুল করলে চলবে না। কোচ আমাদের যে ধারায় খেলতে বলেছেন সে ধারায়ই আমরা খেলবো। আমরা জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চাই। আমরা লড়াই করতে প্রস্তুত।’

আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। গতবারের চার সেমিফাইনালিস্ট চীন, জাপান, কোরিয়া ও থাইল্যান্ড সরাসরি খেলবে চূড়ান্ত পর্বে আর বাছাই পর্বে খেলা ২৪টি দল খেলছে চার গ্রুপে ভাগ হয়ে। সে চারটি গ্রুপের শীর্ষ দল খেলবে চূড়ান্ত পর্বে।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী