যেভাবে কিরগিজদের ১০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৬, ২০:২৩আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ২০:৪৭

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রথম ম্যাচে ইরানকে ৩-০ ও দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৫-০ গোলে বিধ্বস্ত করার পরে আজ বুধবার কিরগিজস্তানকে রীতিমতো নাস্তানুবাদ করে ছেড়েছে বাংলাদেশ। তাদের জালে একে একে ১০টি গোল করেছে বাংলাদেশের মেয়েরা। এদিন হ্যাটট্রিক করেছেন অধিনায়ক কৃষ্ণা রানী সরকার। দুটি করেন গোল করেন আনুচিং মারমা ও শামসুন্নাহার। একটি করে গোল করেন মারজিয়া, নার্গিস খাতুন ও মারিয়া মাণ্ডা।11

এটি 'সি' গ্রুপের সবচেয়ে বড় জয়। এর আগে সিঙ্গাপুরকে ৯-০ গোলে হারায় চাইনিজ তাইপে। তাদের টপকে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের তুলে নেয় বাংলাদেশ। তাইপের বিপক্ষে মাঠে নামার আগে মানসিকভাবে অনেক এগিয়ে গেল সানজিদা, কৃষ্ণা, মারজিয়া আর আনুচিং মগিনিরা।

এদিন গোলবন্যার শুরুটা করেন আনুচিং মারমা। খেলার ২০ মিনিটে বামপ্রান্ত থেকে ফ্রি-কিক করেছিলেন মারজিয়া। গোলমুখে তখন বিরাট জটলা। এর মধ্যে ঠিকমতো বল ধরতে পারেননি আদেলিনা ইসকাকোভা। জটলার মাঝ থেকে আলতো টোকায় বল গোললাইন অতিক্রম করিয়ে দেন স্বপ্নার পরিবর্তে প্রথম একাদশে স্থান পাওয়া আনুচিং মারমা।

বাংলাদেশ দ্বিতীয় গোলের দেখা পায় ৩০ মিনিটে। ডানপ্রান্ত থেকে বল নিয়ে কিরগিজিস্তান শিবিরে হানা দেন অধিনায়ক কৃষ্ণা রাণী সরকার। তার ক্রসে ডান পায়ের ভলিতে গোলটি করেন মিডফিল্ডার মারজিয়া। ৪৩ মিনিটে গোলদাতাদের তালিকায় নাম লেখান কৃষ্ণা নিজেই, মারজিয়ার করা শট ডিফেন্স ওয়ালে লেগে প্রতিহত হলে তা নিয়ন্ত্রণে নেন কৃষ্ণা। পেছনে ফিরে জায়গা করে নিয়ে তিনি কোনাকুনি শটে বল জড়িয়ে দেন দূরের জালে।

প্রথমার্ধের শেষ মিনিটে ৪-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। গোল করেন আনুচিং মারমা। এবারও উৎস মারজিয়া। তার করা মাপা কর্নারে হেড করে আদেলিনাকে পরাস্ত করেন নিজ দ্বিতীয় গোলের মুখ দেখা আনুচিং।

খেলার ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন কৃষ্ণা। একক প্রচেষ্টায় দ্জুন মার্কারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে তিনি নেন বাম পায়ের শট। হঠাৎ বাঁক খেয়ে বল আছড়ে পড়ে দূরের জালে। অসহায় দর্শক ছিলেন কিরগিজ গোলরক্ষক।

৬৭ মিনিটে টুর্নামেন্টে প্রথম পেনাল্টি পায় বাংলাদেশ। মাথা ঠাণ্ডা রেখে আদেলিনার বাম হাতের পোস্টে বল প্রবেশ করান ডিফেন্ডার শামসুন্নাহার। ৭৫ মিনিটে ৩৫ গজ দূর থেকে রংধনু ফ্রি-কিকে সপ্তম গোলটি করেন ডিফেন্ডার নার্গিস খাতুন। পেনাল্টি আর ফ্রি-কিকে দুটি গোল করে আগের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ৬-০ গোলে জয়ের ব্যবধান টপকে যায় বাংলাদেশ। ৮০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন অধিনায়ক কৃষ্ণা রানী। ৮-০ গোলের অগ্রগামীতা নেয় বাংলাদেশ। ৮৪ মিনিটে মারিয়া মান্ডা নবম ও ৮৭ মিনিটে শামসুন্নাহার করেন দশম গোলটি।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের