অঘোষিত ‘ফাইনালে’ বাংলাদেশের সামনে চাইনিজ তাইপে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫৮

বাংলাদেশের সামনে চাইনিজ তাইপে গ্রুপে পর্বে ফাইনাল বলে কিছু থাকে না, কিন্তু গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াইয়ে কোনও কোনও ম্যাচ রূপ নেয় অঘোষিত ফাইনালে। কারণ এ ম্যাচের ওপরই নির্ধারিত হয় কোন দলটি যাবে পরের রাউন্ডে, চলতি এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের গ্রুপ সি’র বাছাইপর্বে আগামীকাল সন্ধ্যা ছয়টায় চাইনিজ তাইপের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামছে বাংলাদেশের মেয়েরা, এ ম্যাচ জিতলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তাদের আগামী বছর হতে যাওয়া চূড়ান্ত পর্বের টিকিট।

বাংলাদেশের শেষ ম্যাচে প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। তারা গ্রুপের দুর্বল দলগুলোর একটি, তাই খুব বেশি বেগ পাওয়ার কথা না সানজিদা-কৃষ্ণাদের। কালই তাই তাদের ও বাংলাদেশের স্বপ্ন পূরণ করার দিন। তিন ম্যাচে নয় পয়েন্ট দুই দলেরই, যে জিতবে সে দল দখল করবে গ্রুপের শীর্ষস্থান। শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত আর তাইপের প্রতিপক্ষ শক্তিশালী ইরান। বাংলাদেশ তাই কিছুটা স্বস্তিদায়ক অবস্থানে, তাইপের বিপক্ষে ড্র করলেও আশাহত হওয়ার কিছু নেই, শেষ ম্যাচে যদি ইরান তাইপেকে হারিয়ে দেয় তবে বাংলাদেশই পাবে শীর্ষস্থান আর  তাইপে ইরানকে হারিয়ে দিলে আর আমিরতাকে বাংলাদেশ হারালে দুই দলেরই পয়েন্ট হবে সমান। তখন গোল পার্থক্য হবে শীর্ষ স্থান নির্ধারক। বাংলাদেশ এ পর্যন্ত তিন ম্যাচে গোল করেছে ১৮টি, তাইপে ২১টি। বাংলাদেশ কোনও গোল খায়নি, তাইপে গোল খেয়েছে একটি তাই তাদের গোল পার্থক্য ২০, বাংলাদেশের ১৮। মূল কথা বাংলদেশকে ম্যাচ হারলে চলবে না, ম্যাচ হারলে তাকিয়ে থাকতে হবে তাইপে-ইরান ম্যাচের ফলের দিকে!

এত কিছু চিন্তা করছেন না বাংলাদেশ কোচ গোলম রাব্বানী ছোটন।  তার ভাবনায় রয়েছে শুধুই জয়, ‘আমি মেয়েদেরকে বলেছি বাড়তি কোনও চাপ না নিতে, তারা যেন তাদের স্বাভাবিক খেলাটাই খেলে, তাড়াহুড়ো করে সুযোগ নষ্ট করার ক্ষেত্রে সাবধান হতে বলেছি, এটা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দলও প্রস্তুত।’

তাইপে নিয়ে ছোটনের ভাবনা, ‘তাদের রয়েছে বেশ কয়েকজন স্কিলড খেলোয়াড়, তাছাড়া তারাই একমাত্র দল যারা ঢাকার আবহাওয়ায় কোনও অসুবিধায় পড়েনি। শরীরিক শক্তিও ভালো, অনেক দৌড়িয়ে খেলে, আমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

তবে একটি ব্যাপারে চিন্তা আছে ছোটনের, ‘তিনটি ম্যাচে বাংলাদেশের ডিফেন্সটা ভালোভাবে পরীক্ষিত হয়নি, এখানে যাতে ডিফেন্ডাররা অতি আত্মবিশ্বাসী বা চাপে ভড়কে না যায়, সে ব্যাপারে কাজ করতে হবে।’

এদিকে তাইপে আজ তাদের শীর্ষ খেলোয়াড়দের বসিয়ে রেখে অনুশীলন করেছে। দুই মিডফিল্ডার ঝেং য়া ঝি ও  সু ইউ জুয়ান এবং দুই ফরোয়ার্ড হি জিন রৌ ও ইউ য়া জুয়ান তাদের মূল অস্ত্র।  

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী