আমিরাতের বিপক্ষে আত্মতুষ্টিতে ভুগছে না বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৬, ২০:০১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ২০:০২

কাল সোমবার বেলা ১১টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৬  নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ সি-এর বাছাই পর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। লাল-সবুজরা ইতোমধ্যেই এই গ্রুপ থেকে চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে।

 এ পর্যন্ত দুটি ম্যাচের দুটিতে হেরে, একটি ড্র  ও একটি জয় নিয়ে চার পয়েন্ট অর্জন করা আমিরাত বাংলাদেশের সামনে দুর্বল দল হিসেবে পরিচিত হলেও বাংলাদেশ ভুগছে না কোনও আত্মতুষ্টিতে। কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, ‘টার্গেট পূরণ হয়েছে কিন্তু এখনও ম্যাচ শেষ হয়নি। আমরা আগের চারটি ম্যাচ যেভাবে খেলেছি, সেভাবেই খেলতে চাই আরব আমিরাতের বিপক্ষে। এখানে প্রতিটি দলই সমান। কেউ কারও চেয়ে কম নয়। ইরান আমাদের কাছে প্রথম ম্যাচ হারার পর পরের তিন ম্যাচেই দারুণভাবে জিতেছে। চাইনিজ তাইপেও আমাদের ম্যাচটি বাদ দিলে বাকি ম্যাচগুলো দারুণ খেলেছে। ওদের দু’দলের সামনেই সুযোগ আছে আমাদের সমান পয়েন্ট করার। সেই সুযোগ আমরা তাদের দিতে চাই না। শ্রেষ্ঠত্ব বজায় রাখতেই পুরোশক্তির দল নিয়ে মাঠে নামবো।’

তিনি আরও যোগ করেন, ‘চূড়ান্তপর্বে গতবারের চার সেমিফাইনালিস্ট কোরিয়া, জাপান, চীন ও থাইল্যান্ডের সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে অস্ট্রেলিয়া, বাংলাদেশ এর মধ্যেই ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছে। সেখানে ভালো করতে হলে আমাদের এখন থেকেই পরিকল্পনা সাজিয়ে প্রস্তুতি শুরু করতে হবে। শক্তিশালী দলগুলোর বিপক্ষে বেশি বেশি প্রস্তুতি ম্যাচ খেলতে হবে।’

এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ইরান ও চাইনিজ তাইপে। মর্যাদার লড়াই বলেই ম্যাচটি হবে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী