বিশ্বকাপ বাছাই পরীক্ষায় নামছে ইতালি-স্পেন

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৬, ২০:৪৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ২০:৫১

নতুন মিশন স্পেনের চলে গেছেন ভিসেন্তে দেল বোস্কে। ইউরো ব্যর্থতার পর স্পেনের কোচের পদ ছেড়ে দেওয়া এই স্প্যানিশের জায়গায় বসেছেন ইউলেন লোপেতেগি। কোচ হিসেবে তার অভিষেক হয়ে গেছে ইতিমধ্যে। তবে প্রতিযোগিতামূলক ম্যাচে আজ রাতেই প্রথমবার স্পেনের ডাগ আউটে দাঁড়াবেন তিনি। ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে লা রোজাদের প্রতিপক্ষ লিচেনস্টেইন। ইতালিও মাঠে নামছে আজই। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আতিথ্য নেবে ইসরায়েলের মাঠে।

বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে প্রস্তুতি সেরে নিয়েছে স্পেন। এর পরও প্রথম ম্যাচ বলে খুব সতর্ক স্পেন। ইউরো বাছাইয়ের শেষ ষোলোতে যাদের বিপক্ষে হেরেছিল তারা, সেই ইতালির পরীক্ষা বরং আরো কঠিন। খেলতে হবে যে প্রতিপক্ষের মাঠে গিয়ে। ফ্রান্সের বিপক্ষে ইউরোর কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে হারের পর প্রীতি ম্যাচেও তারা হেরেছে ইতালির বিপক্ষে। জয়ের খোঁজেই তাই আজ মাঠে নামছে আজ্জুরিা নতুন কোচ জিয়ামপিয়েরো ভেনচুরার অধীনে।

ইউরোতে চমক জাগানো আইসল্যান্ডের বিশ্বকাপ বাছাইয়ের মিশন শুরু হচ্ছে ইউক্রেনের মাঠে। গ্যারেথ বেলের ওয়েলস ঘরের মাঠে আতিথ্য দেবে মলদোভাকে। ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ তুরস্ক।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে