গুরুতর নয় মেসির ইনজুরি

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৭

গুরুতর নয় মেসির ইনজুরি ভক্তদের ভালবাসায় অবসর ভেঙে জাতীয় দলে ফিরেই উরুগুয়ের বিপক্ষে দলকে জিতিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ইনজুরি থেকে ফিরেই ওই মাচটি খেলতে নেমেছিলেন তিনি। তবে ম্যাচ শেষে আবারও কুঁচকির ইনজুরিতে এই বার্সা তারক‌‌‌া। যে কারণে বুধবার ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠ নামতে পারছেন না তিনি। একইসঙ্গে আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে বার্সার প্রথম ম্যাচেও অনিশ্চিত মেসি।

তবে এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর জানালেন মেসি নিজেই। ইনজুরি অতটা গুরুতর নয়। সামাজিক যোগা‌‌‌যােগ মাধ্যমে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন তিনি। তাতে ক্যাপশনে লিখেছেন, 'সবকিছুই ঠিক আছে। আমি দ্রুতই সেরে উঠছি। চিন্তার কিছু নেই। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।'

তবে বার্সেলোনা জানিনয়েছে আগামী কয়েক দিন অনুশীলন সেশনে থাকতে পারছেন না মেসি। তবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে শনিবার ক্যাম্প ন্যুতে সেল্টিকের বিপক্ষে ম্যাচে কোনও ঝুঁকি নেবে না কাতালানরা।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের